"দৈনিক কাউনিয়া "অনলাইন পত্রিকার পক্ষ থেকে কাউনিয়ার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা...........

Wednesday, December 27, 2023

 কাউনিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় মার্কায় ভোট চাইলেন - বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি।

মো: আমজাদ হোসেন কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের কাউনিয়ায় বুধবার দুপুরে পূর্ব নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌকা মার্কায় ভোট চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হান্নান, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান চৌধুরি তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, কূর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ, সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ সরকারের বিকল্প নেই’ তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

 কাউনিয়ায়  টাচ্ স্টোন মডেল স্কুলের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

 মো. আমজাদ হোসেন   কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃকাউনিয়ায় টাচ্ স্টোন মডেল স্কুলের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে টাচ্ স্টোন মডেল স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়। এসময় টাচ্ স্টোন মডেল স্কুলের অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসার মোছা. শায়লা জেসমিন সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর লতিফ, কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জলিল টাচ্ স্টোন মডেল স্কুল ব্যবস্থাপনা কমিটির পরিচালক মো. জাহাঙ্গীর আলম, অর্থ ও প্রশাসন মো. করিমুজ্জামান, সাংবাদিক মো. মিজানুর রহমান, জুলহাস হোসেন সোহাগ, জসিম সরকার প্রমুখ । এসময় অভিভাবক সমাবেশ আলোচনা সভা ও বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ উপলক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান (রানা) । অভিভাবক সমাবেশ আলোচনা সভা ও বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আমজাদ হোসেন,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি মোবাইল নং 01735679587

 কাউনিয়ায় আগাম নতুন আলুর দাম পেয়ে খুশি চাষিরা

 মো: আমজাদ হোসেন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরের কাউনিয়ায় তিস্তার চরে এবার নতুন আলুর বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে আগাম আলুর প্রত্যাশিত দামের চেয়ে বেশী দাম পাওয়ায় চাষিরা বেজায় খুশি। চলতি মৌসুমে আলুর দাম বেশি থাকায় চাষিরা বেশী লাভবান হচ্ছেন। সরেজমিনে কাউনিয়ার তিস্তার চর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নতুন আলু তোলার ধুম পড়েছে। তিস্তা নদীর নিজপাড়া অংশে ১০নম্বর ঘাট এলাকায় আগাম আলু ক্রয় করার জন্য ফরিয়া ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। চাষিরা চরের জমি থেকে আলু তুলে এনে নদীর পানিতে ধুয়ে প্রতি কেজি ৫৫ টাকা দরে তাদের কাছে বিক্রি করছেন। আলু চাষিদের সঙ্গে কথা বলে ও হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মণ নতুন আলু ২২০০ টাকা থেকে ২২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৯৭৫ হেক্টর। ইতোমধ্যে অর্জন হয়েছে ৫০১৬ হেক্টর জমিতে। আগাম জাতের আলু উত্তোলন হয়েছে প্রায় ১২৫ হেক্টর জমি থেকে। উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিশেষ করে তিস্তা নদীর জেগে উঠা চরে আগাম জাতের আলু চাষ হয়েছে বেশী। কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আশ্বিন মাসের ১ম সপ্তাহ থেকে ৩য় সপ্তাহ পর্যন্ত এ আলু বীজ রোপণ করা হয়। আলুর জমি পরিচর্যা শেষে ৬০-৭০ দিন পর আলু তুলে বিক্রি শুরু হয়। নতুন আলুর চাহিদাও বেশ ভালো থাকে। গত বছরের তুলনায় এ বছর আলু উৎপাদনের খরচ বেড়েছে অনেক বেশি। এবার আলুর ফলন এবার একটু কম। তবে ভালো দাম পাওয়ায় লোকসানে পড়তে হচ্ছে না তাদের। পাইকাররা জমিতে থেকে আলু কিনে নিয়ে যাচ্ছে। ঢুসমারা চরের আগাম আলু চাষি নায়েব আলী জানান, চলতি মৌসুমে আলু বীজ, রাসায়নিক সার, কীটনাশক, মজুরি, সেচ সবকিছু মিলিয়ে আলু উৎপাদনে খরচ বেড়েছে। একই কথা জানালেন আলু চাষি লস্কর, হাকিম ও আবেদ আলী। তবে তারা বর্তমান বাজার মূল্য পাওয়ায় খুশি। আলু ক্রেতা শাহিন আকন্দ ও ফজল হক জানান, তারা চরের কৃষকের কাছ থেকে কিনে গাইবান্ধা, নাগেরহাট সহ বিভিন্ন জেলায় পাঠান। তারা প্রতি কেজিতে ৫০ পয়সা থেকে ১টাকা করে লাভ করেন। আজ রবিবার তারা দুজনে মিলে ৫৫টাকা দরে কার্ডিনাল জাতের ১০টন আলু ক্রয় করেছেন। কাউনিয়া থেকে আলু বিভিন্ন জেলায় যাওয়ায় আলু উত্তোলন শ্রমিক, পরিবহনে ঘোড়াগাড়ি ও মোটরগাড়ি শ্রমিক, ওজন করা ও বস্তা প্যাক করা শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, আগাম জাতের আলু চাষ করে বাম্পার ফলন হয়েছে, জিনিসপত্রের দাম বেশি, উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু চলতি মৌসুমে কৃষকরা আগাম আলুর দামও ভালো পাচ্ছেন। এবার আলুতে লোকসান হবে না আশা করছি। দাম ভালো পাওয়ায় আগাম জাতের আলুতে কৃষককে লোকসানের মুখে পড়তে হয় না। এবং লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী জমিতে আলু চাষ হবে।   

Saturday, December 23, 2023

 কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

মো. আমজাদ হোসেন কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়া উপজেলায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মীরবাগ বটতলা এলাকায় ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ এম এ হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো:মনজুম আলির প্রধান পৃষ্ঠপোষকতায় আলী আজম লিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কূর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন , কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মিজু বসুনিয়া, সেচ্ছাসেবী হাসি আক্তার,মারুফ হোসেন প্রমুখ।

Friday, December 22, 2023

ব্যারিস্টার আনোয়ারের সংবর্ধনায় হা-ডু-ডু খেলা

মো. আমজাদ হোসেন কাউনিয়া( রংপুর) প্রতিনিধি আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রংপুরের কাউনিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার আনোয়ার হোসেনকে বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার বরুয়াহাট চৌরাস্তা মোড়ে মাহবুব ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে হৃদ্যতা জানিয়ে ফুলেল শুভেচ্ছা দেন নানা শ্রেণীপেশার মানুষ। এছাড়া তাকে সংবর্ধিত করতে মেসার্স হুমায়ুন কবির এন্টারপ্রাইজ আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডা. মোহাম্মদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হা-ডু-ডু প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজুম, কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিমসহ অনেকে। নির্বাচনী প্রচারণায় এসে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বক্তব্যে টিপু মুনশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। মীরবাগ কলেজের শরীর চর্চা শিক্ষক রুহুল আমীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজনের উদ্বোধনী ম্যাচে মীরবাগ ও সিংহেরকুড়া দলের মনোমুগ্ধ হা-ডু-ডু খেলা হাজারো মানুষ উপভোগ করেন।


Thursday, December 14, 2023

কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি মো. আমজাদ হোসেন -রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সর্দার আব্দুল হাকিম, কাউনিয়া কলেজ অধ্যক্ষ ফারুক আজম, থানার ওসি মোন্তাছের বিল্লাহ,মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।



Tuesday, December 12, 2023

 কাউনিয়ায় লাইন চেঞ্জিংয়ের সময় ট্রেন লাইনচ্যুত

মো:আমজাদ হোসেন ,কাউনিয়া , রংপুর প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে রংপুরের কাউনিয়ায় লাইন চেঞ্জিংয়ের সময় ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকাল ৬ টা ৪০ মিনিটে এই লাইনচ্যুতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসেন মোবারক। স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকাল ট্রেনটি কাউনিয়া পূর্বে কেবিন (তিস্তা পার হয়ে) পৌঁছায়। পরে সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়া স্টেশনে লাইন চেঞ্জিং এর সময় চেঞ্জিং পয়েন্ট কুয়াশার কারণে ভালোভাবে দেখা না যাওয়ায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তিনটা লাইনই ছিড়ে সামনের ইঞ্জিন বাঁকা হয়ে ইঞ্জিনের সামনের চাকা গুলো লাইন থেকে পরে যায়। এতে ইঞ্জিন ও পেছনের বগিসহ ২ টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা ট্রেন কাউনিয়ায় আসতে পারবে না কিংবা কাউনিয়া থেকেও কোনো ট্রেন ছেড়ে যেতে পারবে না। এ বিষয়ে কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন, সংস্কারের কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত সংস্কার শেষে ট্রেন চলাচল শুরু হবে।

Sunday, December 10, 2023

 ঘন কুয়াশার প্রভাবে মানুষ বিক্ষিপ্ত হয়ে পড়েছে

 

 তুহিন ,কাউনিয়া বাজার ( রংপুর) প্রতিনিধি-অগ্রহায়ণ শেষে ঘন কুয়াশায় ঢেকে যায় রংপুর। তিস্তা-ঘাঘট, করতোয়া-যমুনেশ্বরী ঘেরা জেলার প্রকৃতি ঘন কুয়াশায় ঢাকা। সকালে সূর্য উঠলেও কুয়াশাচ্ছন্ন আকাশে আলোর ঝিলিক নেই। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি।সোমবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। নগরীর খাড়া রাস্তাগুলোও ঘন কুয়াশার শিশির বিন্দুতে ভেজা। কুয়াশায় কুয়াশায় ঘোলাটে হয়ে উঠেছে সবুজ প্রকৃতিও।এ অবস্থায় ভোর থেকেই সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ছোট-বড় যানবাহনগুলোকে। দুর্ঘটনা এড়াতে রেলপথে ট্রেনের গতিও কমানো হয়েছে। ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলের আশঙ্কা রয়েছে।এদিকে সকাল থেকে সকাল ১০টা পর্যন্ত রংপুর নগরের শাপলা চত্বর, নতুন আদর্শপাড়া, বাবুখান, কামারপাড়া, লালবাগ, টার্মিনাল রোডসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনকে কাজে যেতে দেখা গেছে। সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা কম থাকায় তাদের দুর্ভোগ বেড়েছে। এ কারণে তাঁদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল নয়টা পর্যন্ত রংপুরে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যোদয় হয় ভোর ৬:৪০ মিনিটে। তবে সকাল দশটা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।রোববারের তুলনায় আজ তাপমাত্রা বাড়লেও কুয়াশার ঘনত্ব কমেনি। রোববার রংপুরে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মূলত কুয়াশা কেটে গেলে শীত বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড.আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল নয়টা পর্যন্ত রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ১৪ দশমিক ৮ ডিগ্রি এবং গাইবান্ধায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে সড়কে আটকা পড়া অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এই কুয়াশা বাড়লেও তা মনে করিয়ে দিচ্ছে ঠান্ডা স্রোতের কথা।শীতের তীব্রতা বাড়ার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন এ জেলার শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষ। বিশেষ করে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে। চরম দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী ও বিক্ষিপ্ত মানুষ। যেন তাদের কষ্টের শেষ নেই। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রেই শীতের প্রভাব পড়েছে।রংপুর নগরীর শাপলা চত্বরের খান অভুমুখী মার্কেটের মুরগি বিক্রেতা মামুন মিয়া জানান, তীব্র শীতের কারণে বেচাকেনা অনেকটাই কমে গেছে। হাড় কাঁপানো শীতে জীবিকার জন্য দোকান খোলা থাকলেও তেমন লাভ হচ্ছে না।কামারপাড়া এলাকার নবীন ইসলাম বলেন, শিশুদের সকাল সাতটায় উঠে স্কুলে নিয়ে আসতে হয়। তার ছোট মেয়ে ও গত কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগছে। এমনকি তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান।এদিকে ঠাণ্ডাজনিত নানা রোগে প্রতিদিনই উত্তরাঞ্চলের অসংখ্য মানুষ রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশি। এছাড়া আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টায় অনেকেই দগ্ধ হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।এদিকে, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ নারী, পুরুষ ও শিশুদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী জানান, শীতের রোগে আক্রান্ত শিশু, মহিলা ও বৃদ্ধদের সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া রয়েছে মনিটরিং টিম।অন্যদিকে কৃষি জমিতে কাজের জন্য কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের বেশি টাকা দিতে হচ্ছে। সার, বীজ ও সেচের পাশাপাশি কৃষি শ্রমিকদের মজুরিতে বাড়তি খরচ হয়।এমন ঘন কুয়াশা থাকলে কৃষির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান কৃষকরা। শীতকালে সব সময়ই বোরো বীজ ও রবিশস্যের ক্ষতি হয়। ঠান্ডা আঘাত এবং পচা সঙ্গে প্লেগ বিশেষ করে বৃদ্ধি.রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক বলেন, কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের করণীয় সম্পর্কে জানানো হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এখন যথেষ্ট প্রস্তুতি রয়েছে।অন্যদিকে সরকারি-বেসরকারি উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।এ প্রসঙ্গে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, শীতের শুরুতে রংপুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে বিতরণের জন্য ৪৫ হাজার কম্বল দেওয়া হয়েছে।

 কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশু সহ আহত ১৫ জন 

মো. আমজাদ হোসেন কাউনিয়া( রংপুর)প্রতিনিধি- কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বে-ওয়ারিশ কুকুরের উপদ্রুত বৃদ্ধি পেয়েছে। একসাথে ৫-৭ টি কুকুর দলবেঁধে পথচারীদের উপর আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশুরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছে বেশি। উপজেলার বেশ কয়েক টি এলাকায় একদিনে কুকুরের কামড়ে শিশু মহিলা সহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা সেবা নেয়া হয়েছে। আহতদের পরিবার সূত্রে জানা গেছে বুধবার দিনব্যাপী উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট সদরাতালুক গ্রামের শিশু সোহানা(৪) তালুক শাহবাজ গ্রামের হাবিব (৭) আব্দুল হামজা(২)হোসনা(২৩)রুবিনা(৩)মিশু(৪)মাহাদি(৪) বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের রেজাউল করিম (১৫) সামিহা(৩) বাশিরন(৪০) নাসরিন (৮) সহ ১৫ জন কে কুকুর কামড় দিয়ে গুরুতর আহত করেছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কুকুর কামড়ানো জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ না থাকায় সাধারণ দরিদ্র মানুষেরা বিপাকে পড়েছে। তবে সামর্থ্যবান মানুষ জলাতঙ্কের ভ্যাকসিন ঔষধের দোকান ক্রয় করে শরীরে পুশ করছে। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনসার বলেন পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য বিভাগের সহায়তায় বে-ওয়ারিশ কুকুরে বিষয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ জানান কুকুর কামড়ানো ভ্যাকসিন সংকট থাকায় রংপুর সদর হাসপাতাল অথবা রংপুর সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হবে। এ ধরনের রোগীকে ৫ টা করে ভ্যাকসিন দেয়া লাগবে তিনি আরোও জানান এখন পর্যন্ত ১৫ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক বলেন হাইকোর্টের নির্দেশ কুকুর মারা যাবেনা। চেয়ারম্যানদের বলা হয়েছে এলাকাবাসীর সহায়তায় কুকুরগুলোকে ধরার জন্য। কুকুর থেকে সবাই কে সতর্ক থাকতে হবে।


Thursday, December 7, 2023

হারাগাছে নেশা দ্রব্যসহ এক নারী গ্রেফতার

 নিউজ ডেস্ক –

রংপুরের কাউনিয়ায় মাদক ফেনসিডিল ও স্কার্ফসহ এক নারীকে আটক করেছে আরপিএমপি পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীকে সোমবার (০৪ ডিসেম্বর) মাদক মামলায় রংপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত নারী উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী জিনি বেগম (৪৬)।রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার এসআই কমল মোহন্ত ও সাঙ্গিও ফোর্স ধুমগাড়া গ্রামে অভিযান চালিয়ে জিনি বেগমকে আটক করে। এসময় তার কাছ থেকে চার বোতল ফেনসিডিল ও ছয় বোতল স্কার্ফ উদ্ধার করে পুলিশ। জিনি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে.  ওসি মোজাম্মেল হক জানান, জিনি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


Tuesday, December 5, 2023

কাউনিয়ায় মসজিদের লকার ভেঙে টাকা চুরি

মো. আমজাদ হোসেন কাউনিয়ায়(রংপুর)প্রতিনিধি- রংপুরের কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদের লকার ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে মসজিদের লকার ভেঙে কে বা কারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, রোববার দুপুরে জোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মোয়াজ্জিন মহির উদ্দিন দেখেন মসজিদের দরজার তালা ভাঙা। পরে তিনি ভেতরে গিয়ে লকার ও ভাঙা দেখতে পান। এ ব্যাপারে তাৎক্ষণিক মসজিদের সহসভাপতি ও ক্যাশিয়ারকে বিষয়টি অবহিত করেন তিনি। মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল হাকিম বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে সেই টাকাসহ বিভিন্ন অনুদানের টাকা আমরা মসজিদের ক্যাশিয়ারের মাধ্যমে জমা করে থাকি। আল্লাহর ঘরের জন্য দানের টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি যেন অতিদ্রæত এ চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে। মসজিদের সেক্রেটারি আবু বক্কর বলেন, গতকাল ১১টার দিকে মসজিদের চট কেনার জন্য মসজিদ কমিটির সহসভাপতিসহ আমরা রংপুরে যাই। সেখান থেকে ফিরে এসে জানতে পারি মসজিদের লকার ভেঙে কে বা কারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোরকে চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ৫নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী জানান, মসজিদের টাকা চুরির ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না ঘটে সেই বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ছাড়া মসজিদ উন্নয়নের জন্য আমি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মো. মোন্তাছির বিল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে ধরতে আমরা তৎপর রয়েছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, ১৯৪৭ সালে পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদ উপজেলার সদর ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়নে স্থানীয় মুরব্বিরা নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন।

Sunday, December 3, 2023

 কাউনিয়ায় ২২ বছরেও সচল হয়নি এক্সরে মেশিন, ভোগান্তি চরমে

মো: আমজাদ হোসেন কাউনিয়া (রংপুর) প্রতিনিধি -- রংপুরের অবহেলিত কাউনিয়ায় প্রায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবায় নামে মাত্র ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ২২ বছরে ১টি এবং ১০ বছরে আরও একটি এক্সরে মেশিন সচল হয়নি। এছাড়া মেডিক্যালের অধিকাংশ যন্ত্রপাতি ব্যবহারের অভাবে নষ্ট হয়ে গেছে আরও কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সরেজমিনে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘ ১০বছর থেকে স্থায়ী আবাসিক মেডিকেল অফিসার, শিশু, চক্ষু এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার নেই। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে এক্সরে মেশিনটি স্থাপনের বছর খানেকের মাথায় নষ্ট হয়ে যায়। এরপর বেশ কয়েক বার ভাল করার চেষ্টা করা হয়েছে কিছু দিন চলে আবার নষ্ট হয়ে যায়। মেশিনটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার চিঠি দিয়েও কাজ হয়নি। পরবর্তীতে গত ১০বছর আগে আর একটি আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন প্রদান করা হয়েছে কিন্তু সেটিও অপারেটরের অভাবে চালান সম্ভব হয়নি। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে তাদের রংপুর জেলা সদরে গিয়ে অথবা স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে অনেক টাকা ব্যয় করে এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে। উপজেলায় ২টি রেলওয়ে স্টেশন ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় অনেকের হাত-পা ভেঙ্গে যায় তা শনাক্ত করতে এক্সরে মেশিন প্রয়োজন, কিন্তু মেডিক্যালের ২টি এক্সরে মেশিন থাকলেও ১টি ২২ অন্যটি ১০ বছর ধরে অচল, ইসিজি ম্যাশিনটিও অপারেটরের অভাবে চলে না, রক্ত সংরক্ষণের রিফ্রেজারটি নষ্ট। বিদ্যুৎ চলে গেলে এটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। রোগীদের খাদ্যের মান নি¤œমানের। একটি অ্যাম্বুলেন্সের নষ্ট পড়ে রয়েছে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবা না পেয়ে বলতে শোনা গেছে সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর এলাকায় সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। সেবা প্রত্যাশী ওয়াহেদ আলী জানান, স্বাস্থ্য সেবা পাওয়া জনগণের অধিকার কিন্তু তদারকি না করায় এলাকায় জনগণ বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য সেবা থেকে। উপজেলা স্বাস্থ্য এবং   প : প : কর্মকর্তা ডা. সাদিকা তুন তাহিরিণ জানান শুধু এক্সরে মেশিনই নয় স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে রয়েছে, সে ব্যাপারেও কর্তৃপক্ষকে জানান হয়েছে কিন্তু কোন অগ্রগতি হয়নি। এছাড়া এক্সরে অপারেটরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটেশনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা জেনেছি। জেলা সমন্বয় মিটিং-এ বিষয় গুলো সমাধানের জন্য তুলে ধরবো। এলাকার দরিদ্র জনগণ দ্রুত এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল ও স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট দুর করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে।   

 

Thursday, November 30, 2023

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সাহাবাজ দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবু বক্কর সিদ্দিক বিকেলে মোটরসাইকেলে কুড়িগ্রাম থেকে রংপুর যাওয়ার পথে উপজেলার সাহাবাজ দাখিল মাদ্রাসার কাছে অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু বকরের মৃত্যু হয়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানা পুলিশ ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Sunday, November 26, 2023

 কাউনিয়ায় আগুনে ৯ টি বসতঘর পুড়ে ছাই

মো:আমজাদ হোসেন ,দৈনিক কাউনিয়া প্রতিনিধিঃ

কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর। রবিবার (২৬ নভেম্বর ) উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে খোদ্দ ভুতছাড়া গ্রামের পশু চিকিৎসক মোকসেদ আলির বসতবাড়ির রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বসতবাড়ির নয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, বই খাতা, হাঁস-মু্রগী, কবুতর, ধান চাল সহ নয়টি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পশু চিকিৎসক মোকসেদ আলী বলেন, তিনি রাতে বিকট শব্দ শুনে বের হয়ে দেখতে পান রান্নাঘরে আগুন ধরেছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কোনো মতে স্ত্রী, সন্তান নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে। কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।   


Wednesday, November 22, 2023

কাউনিয়া

কাউনিয়া কামারপাড়ায়  সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনা

 

কাউনিয়া ,রংপুর থেকে  উৎপল সরকার :

কাউনিয়া কামারপাড়ায় উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনা... প্রতি বছরের ন্যায় এই বছরও কাউনিয়া  কামার পাড়ার সনাতন ধর্মাবলম্বীরা ,বিশ্ববাসীর  সকলের মঙ্গল ও কল্যাণের জন্য শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ও আরাধনা করে থাকেন-বিস্তারিত  আসছে

 

Tuesday, November 21, 2023

 রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে কে হবে নৌকার মাঝি বানিজ্যমন্ত্রীর আসনে আ’লীগের ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃআমজাদ হোসেন কাউনিয়া রংপুর,প্রতিনিধিঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপির আসন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ৬ জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে পীরগাছা উপজেলার বাসিন্দা হিসেবে রয়েছেন ৩ জন এবং কাউনিয়া উপজেলার বাসিন্দা হিসেবে ৩ জন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট রফিক হাছনাইন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক  মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, ব্যারিস্টার আনোয়ার হোসেন রয়েছেন। গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে রংপুর বিভাগের মনোনয়ন বিক্রির সাথে জড়িত কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ এ তথ্য জানান। রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা ও কাউনিয়ায় ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পীরগাছার ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৪৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ২০ জন। মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ২২৩ জন। তৃতীয় লিঙ্গের দুজন। কাউনিয়ার ভোটার সংখ্যা ২ লাখ ১৩৯৮ জন। পুরুষ ভোটার ৯৮ হাজার ৭৭৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন। রংপুর-৪ আসনটি গোটা রংপুর বিভাগের মধ্যে অন্যতম বলে এ আসনের দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে গোটা রংপুরের মানুষের মাঝে একটা কৌতূহল রয়েছে। ফলে এ আসনটি ঘিরে রয়েছে শিল্পপতি প্রার্থীদের দৌড়ঝাঁপ। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে কে হচ্ছেন নৌকার কাণ্ডারি সেই হিসেব-নিকেশ করতে ব্যস্ত সাধারণ ভোটাররা।

Monday, November 20, 2023

নিউ রংপুর জেনারেল হাসপাতালে আকর্ষিক অগ্নিকাণ্ড


রংপুর থেকে  উৎপল সরকার :

  রংপুর ধাপ এলাকায় মামনি হোটেলের পিছনে নিউ রংপুর জেনারেল হাসপাতালে আকর্ষিক অগ্নিকাণ্ড...নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ  চেষ্টা   চালিয়ে যাচ্ছে..ইতিমধ্যে আরও কয়েকজন আহত  হয়ে রংপুর মেডিক্যালে ভর্তি  হয়েছে... প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত..সময় আনুমানিক ৮:৩০ মিনিট ..বিস্তারিত  জানিতে  অপেক্ষা করুন

Sunday, November 19, 2023

বুড়ালের ব্রীজের পাশে একটি মালবাহী ট্রাক খাদের নিচে

কাউনিয়া থেকে  উৎপল সরকার :

কাউনিয়া হতে রংপুর যেতে বুড়াল ব্রীজের একটু আগে এল,পি,জি পাাম্পের সামনে একটি মালবাহী ট্রাক উল্টে নিচে খাদে পড়ে গেলে, থানা প্রশাসন ট্রাকটি উদ্ধারের সময় সাময়িক ভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়, রাত  ১১:৩০মিনিট  থেকে দীর্ঘ সময় ধরে চলমান থাকে......বিস্তারিত  পরে  আসছে----


কাউনিয়ায় রেলওয়ে স্টেশনে আয় বাড়লেও আধুনিকতার ছোঁয়া লাগেনি 

মোঃ আমজাদ হোসেন কাউনিয়া, রংপুর প্রতিনিধিঃ

উত্তারাঞ্চলের রেল যোগাযোগের নাভী হিসেবে পরিচিত কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে স্বাধীনতার ৫১ বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি। বৃটিশ আমলে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্টেশনের মূল কার্যক্রম। সরেজমিনে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, নেই আধুনিক গণশৌচাগার, নামমাত্র যাত্রী বিশ্রামাগার যা অপরিচ্ছন্ন, বিশুদ্ধ পানির অভাব, বিদ্যুৎ চলে গেলে ভূতুড়ে এলাকায় পরিণত, টোপলাটানা পাটির উপদ্রব, মুসাফির খানা হকারের দখলে, ওভারব্রিজ অপরিচ্ছন্ন, রেল লাইনে বিভিন্ন জায়গায় পাথর নেই বললেই চলে, প্লাটফমসহ স্টেশন চত্বরে অবাধে পশুর চলাফেরা, ডিজিটাল যুগেও হরহামেশাই টিকেট যায় কালো বাজারে। সুযোগ সুবিধা না বাড়লেও দিন দিন বাড়ছে যাত্রী দুর্ভোগ আর নাগরিক বিড়ম্বনা।এই স্টেশনে দিন রাতে ২৪টি ট্রেন যাতায়ত করে, মালামাল ও যাত্রী পরিবহনে বছরে প্রায় দুই কোটি ৫০ হাজার টাকা আয় হলেও স্টেশনটি স্বাধীনতার ৫১ বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি। আধুনিক সুযোগ সুবিধা না বাড়লেও দিন দিন বাড়ছে যাত্রী দুর্ভোগ আর নাগরিক বিড়ম্বনা। জনবল সংকট নিত্য দিনের। রেলওয়ে স্টেশন মাষ্টার হোসনে মোবারক জানান, ১০টি আন্তঃনগর, ৮টি মেইল, ৬টি লোকাল ট্রেন চলে এই রেলওয়ে জংশন দিয়ে। অথচ রেলওয়ে জংশন স্টেশনটিতে চরম জনবল সংকট রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে চালাচ্ছি কার্যক্রম। শুধু তাই নয়, বর্ষায় বৃষ্টির কারণে স্টেশনের মূল্যবান কাগজপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়ে। নানা সমস্যা থাকলেও গত অর্থবছরে স্টেশন থেকে প্রায় দেড় কোটি টাকা আয় হয়েছে। কর্তৃপক্ষকে অনেক বার বলেছি কোনো কাজ হয়নি। স্টেশনটি বর্তমানে গরু ছাগলে বিরাণভূমিতে পরিণত হয়েছে। এসব যেন দেখার কেউ নেই। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে স্টেশনের চাল ও ছাদ দিয়ে টপ টপ পানি পড়ে। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আন্তঃ নগর ট্রেনের অপেক্ষমান যাত্রী সাব্বির হোসেন জানান, টিকেটের কালেবাজারীতো রয়েছে, সেই সঙ্গে রয়েছে নেশা খোরদের উৎপাত।যাত্রীদের অভিযোগ, গণশৌচাগার না থাকায় মহিলা যাত্রীদের বিড়ম্বনার শেষ নাই। পরিস্কার পরিচ্ছন্নতার বালাই নেই সেখানে। একটি ১ম শ্রেণির ওয়েটিং রুম থাকলেও কোনো আয়া নেই সেখানে। পরবর্তীতে ২য় শ্রেণির একটি ওয়েটিং রুম তৈরী করা হলেও পরিস্কার পরিচ্ছনতার অভাবে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ২ জন সুইপার কাগজে কলমে থাকলেও তাদের কাজে দেখা যায় না। খাবার পানির জন্য দুইটি টিউবয়েল থাকলেও অধিকাংশ সময় থাকে নষ্ট। রেলওয়ে মেডিকেলের অস্তিত্ব অনেক আগেই বিলীন হয়ে গেছে, ফলে ট্রেনেকাটা রোগী ও কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কোয়াটারগুলো বিলুপ্ত প্রায়। টিকিট কালোবাজারে বিক্রির কথা অস্বীকার করে স্টেশন মাষ্টার হোসনে মোবারক জানান, এ স্টেশনে ৩৭ জন স্টাফের বিপরীতে আছে মাত্র ২৫ জন। সমস্যা আছে ধিরে ধিরে উন্নয়নও হচ্ছে। সমস্যাগুলো চিহ্নিত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। এর মাঝে আপনারা জানেন যে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে কাউনিয়া পর্যন্ত ডুয়েল গেজের সমিক্ষা হয়েছে। কিছু দিনের মধ্যে কাজ শুরু হওয়ার কথা









 

Friday, November 17, 2023

পীরগাছায় ভটভটি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন 

 

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় অগভীর ইঞ্জিনচালিত ভ্যাট ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলেখা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১১ নভেম্বর) রাতে পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৫টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইছলারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা বেগম পীরগাছা উপজেলার বড়পাঁশিয়া গ্রামের মঞ্জু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে নাতিকে নিয়ে বাসে করে ঢাকা থেকে সুন্দরগঞ্জে আসেন জুলেখা বেগম। পরে সকালে তিনি অটোরিকশাযোগে পীরগাছায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইছলারহাট বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রিকশাচালিত গাড়ির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা জুলেখা বেগম ও তার নাতি নবীনসহ চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জুলেখা বেগম ও তার নাতি নবীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে জুলেখা বেগম মারা যান।

খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে সুন্দরগঞ্জ উপজেলার কাঠগড়া গ্রামের আলম মিয়ার ছেলে সোহান ওরফে হৃদয় (১৬) চালকসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। স্টেশন

পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।


 কাউনিয়ায় ভয়াবহ  আগুন - তুলা পুড়ে ছাই

 

 মোঃ আমজাদ হোসেন কাউনিয়া, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর  ইউনিয়নে অগ্নিকাণ্ডে   দুইটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত  ২০ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার (১৭ নভেম্বর ) বিকেলে  টেপা মধুপুর বাজারে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শুক্রবার  সন্ধ্যার আগে   হঠাৎ করে  মধুপুর বাজারের মা হার্ডওয়্যার এর পাশের একটি  গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে  সমাদের তুলার  মালামালের গোডাউন পুড়ে যায়।  পরে ফায়ার সার্ভিস ও  স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টেপা মধুপুর ইউপি চেয়ারম্যান  রাশেদুল ইসলাম থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ  অগ্নিকান্ড ঘটনাস্থল পরিদর্শন  করেছেন।কাউনিয়া  ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক জানান  খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে  অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে বলে  ধারণা করা হচ্ছে।


 টেপামধুপুর বাজারে অগ্নিকান্ড

 
কাউনিয়া থেকে  উৎপল সরকার : 

 কাউনিয়া উপজেলার  টেপামধুপুর  বাজারের তপনের হার্ডওয়ার এর দোকানে আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে  আগুন ধরে, প্রাথমিক  ভাবে আগুনের সূত্রপাতের কারন জানা যায়নি।ব্যাপক ক্ষয়ক্ষতির  আশংকা  করা হচ্ছে। আগুন লাগার  কিছুক্ষনের মধ্যেই  ফায়ার সার্ভিসের কর্মীরা  উপস্থিত  হয়ে আগুন নিয়ন্ত্রণের  চেস্টা চালিয়ে যাচ্ছিল।

Tuesday, November 14, 2023

কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

 মোঃ আমজাদ হোসেন কাউনিয়া, রংপুর প্রতিনিধিঃ ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে কাউনিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে জনসচেতনা বাড়াতে একটি শোভাযাত্রা উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশন হলরুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্’র সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন- কাউনিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মাসুদার রহমান। বক্তব্য রাখেন- কাউনিয়া ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মারজিয়া শারমিন, আঁচল নারী সংঘের সভাপতি রায়হানা বিনতে হোসাইন, মেডিনোভা ডায়াগনেস্টিক সেন্টারের সাবেক স্বত্বাধিকারী ইদ্রীস আলী প্রমূখ। সঞ্চালনায় ছিলেন- জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু। অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কাউনিয়া ডায়াবেটিস সমিতির সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তব্যে বলেন, ডায়াবেটিসের সমস্যায় জীবনযাত্রায় খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। ধূমপান এবং মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Monday, November 13, 2023

নজরুলের সুর বিকৃত, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি কবিরের নাতনির

 

নিউজ ডেস্ক –বলিউডের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানকে নিয়ে বেশ কয়েকদিন থেকেই দুই বাংলায় সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা 'পিপা'-তে এ আর রহমানের 'করর ওই লৌহকপাত' গানটির প্রতিবাদ করছে দুই বাংলার মানুষ। এবার এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নজরুলের নাতনি মিষ্টি কাজী।


হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, 'করর ওই লৌহকপাট' গানটির কৃতিত্বে শুধু গীতিকার হিসেবে কাজী নজরুলের নাম উল্লেখ করা হয়েছে। সুরকার হিসেবে সব কৃতিত্ব নিয়েছেন রহমান নিজেই। এ কারণে রহমান ও পিপ্পার নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। এছাড়া এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নজরুলের নাতনি মিষ্টি কাজী।এদিকে নজরুলের ছোট বোন প্রয়াত কল্যাণী কাজী পিপ্পার নির্মাতাদের এই গানটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন বলে জানা গেছে। ২০২১ সালে তার মৃত্যুর কয়েক মাস আগে, নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এ আর রহমানকে এই গানটি ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন।সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন কবিরের নাতনি অনিন্দিতা কাজী। কল্যাণী কাজীর মেয়ে স্পষ্ট জানিয়েছিলেন যে তার প্রয়াত মা গানটি অপরিবর্তিত ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। অনিন্দিতা গানের স্বত্ব হস্তান্তর নিয়ে প্রশ্ন তোলেন এবং তা প্রকাশ্যে আনার দাবি জানান।


অনিন্দিতা এখন আমেরিকার নিউ জার্সিতে থাকেন। শিল্পী ফেসবুকে লিখেছেন, 'আমি অনিন্দিতা কাজী, কাজী নজরুল ইসলামের নাতনি। দাদু'র 'করর ওই লুহ কাপাট' গানটির সুর করেছেন বিখ্যাত গীতিকার ও সুরকার শিল্পী এ আর রহমান। বিশ্বজুড়ে বিতর্ক, হৈচৈ। আমার মা কল্যাণী কাজী, যাঁর বেঁচে থাকা নজরুলকে ঘিরে, নজরুলকে ঘিরে, নজরুলকে বন্দী করে... তিনি ২০২১ সালে গানটি অক্ষতভাবে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু পরিণতি এমন হবে, মৃত্যুর পরেও তিনি ভাবতে পারেননি।'সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করছেন, অনেক টাকার বিনিময়ে এই গানের স্বত্ব বিক্রি করেছে পরিবার। সেই প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলতে পারেননি অনিন্দিতা।তিনি বলেন, 'সেক্ষেত্রে ২০২১ সালে কী চুক্তি হয়েছিল তা জানা খুবই গুরুত্বপূর্ণ, তাহলেই সব বিতর্কের অবসান হবে। যারা চুক্তির বিরুদ্ধে গিয়ে এ কাজ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।' অনিন্দিতা আরও লিখেছেন যে মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন যে চুক্তির অনুলিপি তার ভাই অনির্বাণ কাজীর কাছে রয়েছে। তিনি তা প্রকাশ্যে আনার অনুরোধ জানান।এদিকে নজরুলপুত্র অনিরুদ্ধ কাজীর ছেলে কাজী অনির্বাণ ইতিমধ্যেই জানিয়েছেন, কল্যাণী কাজী গানটি ব্যবহারের অনুমতি দিলেও রেকর্ডিংয়ের পর গানটি শুনতে চান। কিন্তু গানটি তার পরিবারকে অন্ধকারে রেখে প্রকাশ করা হয়নি।


Friday, November 10, 2023

 কাউনিয়ার খোলাবাজারে প্রতি কেজি আলু ৩৫ টাকা

উৎপল সরকার কাউনিয়া তকিপল থেকে –রংপুরের কাউনিয়ায় খোলা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে আলু বিক্রি হয়েছে। পূর্ব নির্ধারিত দাম ৩৬ টাকা হলেও বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

সোমবার (৬ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসন ও কাউনিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলা বালিকা বিদ্যালয় মোড়ে ট্রাকে করে ন্যায্যমূল্যে আলু বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা প্রতিনিধি মো. মনজুম আলী, জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মদন কুমার ,সাইফুল ইসলাম প্রমুখ।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুল হক জানান, যতদিন ভোক্তাদের মধ্যে চাহিদা থাকবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি বাজার ও হিমাগার পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে যথাযথ মনিটরিং চলছে।সরকার নির্ধারিত মূল্যে আলু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা যাতে কারসাজি করতে না পারে সে জন্য উপজেলার প্রতিটি হিমাগারে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তা না হলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

Tuesday, November 7, 2023

রংপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমা

নিউজ ডেস্ক –

মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রংপুর জেলা ইজতেমা। মুসলিম বিশ্বের মঙ্গল এবং নিপীড়িত ও নিপীড়িত ফিলিস্তিনের মুক্তির জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে চোখের জলে তাদের গুনাহ মাফ চেয়ে প্রার্থনায় প্রায় দেড় লাখ মুসল্লি অংশ নেন। শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় নামাজ শুরু হয়ে শেষ হয় সাড়ে বারোটায়।

এতে সভাপতিত্ব করেন কাকরাইল আহলে শুরার সদস্য মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন। এর আগে ফজরের নামাজের পর আম বয়ান শুরু হয়। খুতবা শেষে আখেরি মোনাজাত করা হয়। এ বছর রংপুর নগরীর আলমনগর স্টেশন রোড সংলগ্ন আরডিসিসিএস মাঠ এলাকায় তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হয়। ২০১০ সাল থেকে রংপুরে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবার রংপুরে অষ্টমবারের মতো ইজতেমা সম্পন্ন হয়েছে।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল রাত থেকেই রংপুর জেলা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছেছেন। এছাড়া শনিবার সকাল থেকে রংপুরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ আসেন ইজতেমা ময়দানে ১ পিক-আপ ভ্যান, তিন চাকার অটোরিকশা, কার-মাইক্রোবাস, মোটরসাইকেল যত দ্রুত সম্ভব সম্পত্তির দিকে ছুটে আসছে। সকাল ১১ টার মধ্যে, আগতদের তিনটি আশেপাশের ক্ষেত্র ছাড়াও  মাঠে অবস্থান করা হয়েছিল। ইজতেমা ময়দানের মূল মঞ্চ থেকে শুরু করে মুসল্লিদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশপাশের সব এলাকা।

এতে রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডসহ জেলার ৮টি উপজেলার তাবলিগ জামাতের অনুসারীরা অংশ নেন। নামাজের সময় মাঠের আশপাশের রাস্তা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের ছাদে অনেক মানুষকে অবস্থান করতে দেখা গেছে। শেষ নামাজের সময় হাজীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান জানান, বৈশ্বিক ইজতেমার ওপর চাপ কমাতে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। রংপুরে অষ্টমবারের মতো এ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমার কার্যক্রম। কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আলোচনা করা হয়েছে যে, আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ-নিষেধ মেনে চলার মধ্যেই দুনিয়া ও পরকালের সুখ-শান্তি রয়েছে।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকা ছাড়াও মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ চারটি দেশের বিদেশি মেহমান ও তাবলিগ জামাতের উপদেষ্টারা ইজতেমায় অংশ নেন। তিন দিনব্যাপী এ ইজতেমায় তারা ঈমান ও আমলের বয়ানের মাধ্যমে দ্বীনের দাওয়াতের প্রতি উৎসাহিত করেন। এবার ইসলাম, ঈমান, শিক্ষা ও আল্লাহর দ্বীন প্রচারের লক্ষ্যে রংপুর ইজতেমা থেকে প্রায় শতাধিক জামাত বের হবে। এই জামায়াতের সাথীরা এক চিল্লা  এবং তিনটি চিল্লা  পূর্ণ করতে চান।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আমানত আমিন জানান, শনিবারের পাশাপাশি শুক্রবার ও শুক্রবার লাখো মানুষের উপস্থিতিতে ফজরের নামাজ আদায় করা হয়। পরে বেলা বারোটার দিকে শেষ নামাজ শুরু হয়। ৩০ মিনিটের মোনাজাতে লাখো মুসল্লির আমীন ধ্বনিতে ভরে ওঠে ইজতেমা ময়দান। অশ্রুসজল চোখে সবাই নিজ নিজ পরিবার, সমাজ ও দেশসহ মুসলিম বিশ্বের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ইজতেমার নিরাপত্তার কথা মাথায় রেখে ইজতেমা আয়োজকদের সঙ্গে কথা বলে কয়েক স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক ছিলেন। এছাড়া পুলিশ কন্ট্রোল রুম ছিল। সকলের সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমা।

Sunday, November 5, 2023

বিশেষ সংবাদ

কাউনিয়া কলেজে স্নাতক প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন কাউনিয়া  ( রংপুর) প্রতিনিধিঃ

  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে স্নাতক (পাস) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় কলেজ একাডেমিক ভবনের চতুর্থ তলায় ছাত্র মিলনায়তনে অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আব্দুল জলিল, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ অনেকে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তিশা অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


 

   

Wednesday, November 1, 2023

কাউনিয়া থানা সড়কের ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে

 নিউজ ডেস্ক –দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাউনিয়া থানা সড়কের পানি নিষ্কাশন ড্রেনের কাজ উদ্বোধন করা হয়েছে।

 থানা সড়কের জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, শহীদ বাগ ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনছার আলী, সরাই ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মনতাছের বিল্লাহ, আলো পত্রিকার সম্পাদক সাওয়ার আলম মুকুল, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমুখ।

দীর্ঘদিন ধরে থানা রোডে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় পথচারী ও ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জলাবদ্ধতার কারণে রাস্তার পানিতে পথচারীদের চলাচল করতে হয়েছে।

ঔষধি গাছ শ্বেতদ্রোণ দিন দিন হারিয়ে যাচ্ছে

দৈনিক কাউনিয়া নিউজ ডেস্ক –

 এখন উত্তরাঞ্চলের রংপুর বিভাগের লালমনিরহাট জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে শ্বেতদ্রোণ নামের ঔষধি গাছ খুব একটা দেখা যায় না। দেশের বিভিন্ন অঞ্চলে গাছটি বিভিন্ন নামে পরিচিত। কিছু অঞ্চলে এটি 'মধু গাছ' বা 'কাঁশিসা' এবং অন্যদের 'কংসিকা' নামে পরিচিত। তবে এই গাছের আসল নাম 'শ্বেতদ্রোণ'।

এ গাছের উচ্চতা ১ থেকে দেড় মিটার। বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকটি গাছ একসঙ্গে ঝোপে জন্মে। এই গাছ সারা বছরই দেখা যায়।

এর আদর্শ ফুলের সময় মার্চ এবং মে। ছোট সবুজ পাতা। গাছের ফাঁকে সাদা ফুল। মৌমাছিরা মধুময় ফুলের ঝাঁক। পথ ও পতিত জমিতে জন্মানো এই গাছ বাতাসে দুলছে।

এই ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। এর সাদা ফুল মুখে নিলে মিষ্টি স্বাদ হয়। পাতা চিবিয়ে খেলে মুখে তিক্ত স্বাদ আসবে। কিছু কিছু এলাকায় সবজি হিসেবেও রান্না করা হয়। ছোট গুল্ম জাতীয় উদ্ভিদকে 'স্বেতদ্রোণ' বা 'দণ্ডকালাস' বলা হয়। সম্প্রতি রংপুর নগরীর ৩নং ওয়ার্ডের আশপাশের এলাকাসহ বিভিন্ন রাস্তার পাশে ও অনাবাদি জমিতে দন্ডকলের বিচরণ দেখা গেছে।

কাইজেলিয়ার বিরল প্রজাতির চারা উৎপাদনকারী ও কারমাইকেল কলেজের সাবেক মালি বাটুল সিং জানান, দিন দিন দণ্ডকলের চারা কমে যাচ্ছে। আগে এই গাছ রাস্তার ধারে, পথ, পতিত জমি এবং বিভিন্ন ফসলের বাগানে ব্যাপকভাবে দেখা যেত। এই গাছ রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।

লালমনিরহাটের কাকিনা এলাকার কৃষক হযরত আলী জানান, প্রাকৃতিক পরিবেশে দন্ডকল জন্মে। এটি চাষ বা রোপণ করতে হবে না। এটি সাধারণত মাটি থেকে প্রায় এক হাত লম্বা হয়। এই গাছের পাতা গাঢ় সবুজ রঙের এবং কাণ্ড হালকা সবুজ। পরিপক্ক উদ্ভিদে ফ্যাকাশে সাদা ফুল থাকে। ফুলের মধু মিষ্টি, তাই মৌমাছিরা এর প্রতি আকৃষ্ট হয়। গ্রামের শিশুরা মিষ্টি লোভের এই ফুল মুখে নিয়ে মিষ্টির স্বাদ নেয়।

হাকিম শফিকুর রহমান চৌধুরী বলেন, একসময় গ্রামীণ ওষুধে দণ্ডকলের ব্যাপক ব্যবহার ছিল। এগুলো এখনো ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নতুন প্রজন্মের অনেকেই এই গাছের কথা জানে না। সর্দি, কাশি, ব্যথা, চর্মরোগসহ বিভিন্ন রোগের ভেষজ ওষুধ হিসেবে এই গাছটি ব্যবহৃত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.তুহিন ওয়াদুদ বলেন, শ্বেতদ্রোণ বা দন্ডকল গাছের গুণাগুণ না জানার কারণে আমরা কদর করি না।

Tuesday, October 31, 2023

 "দ্রবমূল্যের লাগামহীন উর্ধগতিতে ভুগছেন খেটে খাওয়া মানুষ" 

 টেপামধুপুর  প্রতিনিধি  মোঃ রেজওয়ান কবির রিজভী

আজ কাউনিয়া উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়ন এর টেপামধুপুর বাজারে গিয়ে বিভিন্ন নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলে "দৈনিক কাউনিয়া ডট কম" এ সময় তারা তুলে ধরে তাদের জীবন সংগ্রামের প্রতিদিনের দুঃখের কথা। এসময় কথা বলেন দিন মজুর এক রিক্সাওয়ালা নাম তার মোঃজাকির হোসেন। দ্রব্য মুল্যের উর্ধগতিতে কেমন চলছে তার দৈনিক জীবন এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান "কি কইম ভাই দুঃখের কথা হামার গুলাক দেখার কায়ো নাই,প্রতিদিন যেটা কামাই করি প্রতিদিন এ শ্যাস হয়া যায়,কোনো ভাবে সংসার চালবার পাবারনাকছিনা খুব কষ্ট হচ্ছে সংসার চালাতে, তিনি আরও জানান প্রতিদিন যে টাকা ভাড়া মারি তা নিয়ে যখন বাজার করতে যাই দাম শুনে মাথায় হাত দিতে প্রতিদিনই বাড়ছে দাম, চাল ডাল কিনতে টাকা শেষ হয়ে যায়। মাছ গোসত তো এখন স্বপ্নের মত লাগে,সবাই বলতো পাংগাস গরিবের মাছ এখন সেই পাংগাস কেনারো সামর্থ হয় না,আগে সপ্তাহে একদিন অন্তত ব্রয়লার মুরগী খেতে পারতাম এখন মাসেও একবার পাই না গরুর গোস্তের তো ধারের কাছে যাইতে পারি না এক বছর পর পর একবার খাওয়া হয় তাও কিনে নয় ঈদ মানুষ দান করে সেগুলো, প্রতিদিন ভর্তা ভাত খেয়ে কোনো রকমে বেচে আছি,ছেলে মেয়ের লেখা পড়া করাইতেও পারছি না খুবই কষ্টে আছি।" জাকির হোসেনের মত আরও অনেকের কাছে শুনি তাদের দৈনিক জীবন মান সম্পর্কে সবাই দ্রবমুল্যের এই লাগামহীন সময়ে খুবই কষ্টে আছে। 

Sunday, October 29, 2023

খেলা

 বিশ্বকাপে টানা পাঁচবার হেরেছে বাংলাদেশ

 গত শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে লজ্জাজনক হার দেখেছে সাকিব আল হাসানের দল।প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা হেরে যাচ্ছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২২৯ রানের টার্গেট দেয়। সেই রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে পরাজিত হয় টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয় নেদারল্যান্ডসের। তিন ওভারে দুই ওপেনার আউট হন। পরের জুটিতে দলকে নেতৃত্ব দেন ওয়েসলি বারেসি ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪১ রান করে আউট হন বারেসি।

উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে, এডওয়ার্ডস সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের সাথে একটি বড় জুটি তৈরি করেছিলেন। এডওয়ার্ডস ৬৮ রান করে আউট হন এবং এঙ্গেলব্রেখট ৩৫ রান করেন।শেষ ওভারে বাউন্ডারি মেরে ৫০ ওভারে ২২৯ রান করে নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান। সাকিব নেন একটি উইকেট।জবাবে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মরিয়া লিটন দাস, তানজিম হাসান। সাকিব করেন ৫ রান। ৩৫ রানের ইনিংস খেলেন মিরাজ। মাত্র ৭০ রানে ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।

পরাজয়ের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন মাহমুদউল্লাহ। কিন্তু ২০ রানে ফিরে যান তিনি। এরপর মুস্তাফিজুর ও তাসকিনের খেলা শুধুই আনুষ্ঠানিকতা। অবশেষে 42.2 ওভারে 142 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

 

উত্তরের অর্থনীতি সবজি চাষকে কেন্দ্র করে আবর্তিত হয়

নিউজ ডেস্ক – কৃষকরা বাজার মূল্যের অর্ধেক পাচ্ছেন। অর্ধেক দাম পেয়ে খুশি এ অঞ্চলের কৃষকরা। রংপুরসহ উত্তরাঞ্চলের অর্থনীতি আবর্তিত হয়েছে সবজি চাষকে ঘিরে। তিনি শাকসবজি চাষ করে অর্থনীতিতে ১২ হাজার কোটিরও বেশি যোগ করেছেন। অনুকূল পরিবেশ থাকায় এ অঞ্চলের বড়, ছোট, বর্গা ও প্রান্তিক চাষিরা খরিপ-১, খরিপ-২ ও রবি মৌসুমে ১ লাখ ৮০ হাজার হেক্টরের বেশি জমিতে সবজির আবাদ করেছেন। মিঠাপুকুর উপজেলার কৃষক হাবিবুর রহমান, আশরাফুর ইসলাম, কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের আফজাল হোসেন, পীরগাছার বুলবুল মিয়াসহ বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে তারা জানান, সবজি চাষের ফলে তাদের সংসার স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে। তারা সবাই এখন স্বাবলম্বী। এখন আর সবজি বিক্রি করতে বাজারে যেতে হয় না। বাড়ির আঙিনা থেকে সবজি কেনেন ব্যবসায়ীরা। দামও ভালো। এসব ব্যবসায়ী ঢাকা চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করেন। এছাড়াও খরিপ-১ মৌসুমে ধরস, পটল, চিচিঙ্গা, পুই শাক, বেগুন, মিষ্টি কুমড়া, পানি কুমড়া, চাল কুমড়া ইত্যাদি। রবি মৌসুমে মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাক, পুঁই শাকসহ অন্যান্য সবজি চাষ করে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। এখন উত্তরাঞ্চলের মহাসড়কের পাশে দাঁড়ালে দেখা যায়, বিভিন্ন হাটবাজারের পাশে ট্রাক দাঁড়িয়ে আছে সবজি কেনার জন্য। রাত থেকে ভোর পর্যন্ত এসব ট্রাক সবজি নিয়ে দেশের অন্যত্র চলে যাচ্ছে। কৃষকরা জানান, এক একর জমিতে লাউ চাষ করে খরচ বাদ দিয়ে প্রায় লক্ষাধিক টাকা লাভ হয়েছে। অন্যান্য সবজিতে চাষিরা লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবি ও খরিফ মৌসুমে ১৮০,০০০ হেক্টর জমি থেকে করলা, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পুঁই শাক, মুলা, টমেটো, কুমড়া ও অন্যান্য শাকসবজি প্রায় ৩.৬ মিলিয়ন মেট্রিক টন। উত্তরাঞ্চলের ১৬টি জেলায় কৃষকের ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রতি হেক্টরে গড় উৎপাদন ২০ মেট্রিক টন। কৃষক পর্যায়ে প্রতি কেজি সবজির সর্বনিম্ন দাম ছিল ৩৫ টাকা এবং প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়। সে অনুযায়ী দুই মৌসুমে ৩ দশমিক ৬ লাখ মেট্রিক টন সবজির দাম ১২ হাজার কোটি টাকার ওপরে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, প্রতি হেক্টরে বিভিন্ন ধরনের সবজির গড় উৎপাদন ২০ দশমিক ৭ মেট্রিক টন। কোনো জমি ফেলে রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পতিত জমিতে সবজি চাষ করা হয়েছে। সরকার সবজি চাষিদের জন্য নানা উদ্যোগ নেওয়ায় উত্তরাঞ্চলের সবজি চাষিরা এসব ভালো দাম পেয়েছেন। এছাড়া সরকারের পুষ্টি বাগান কর্মসূচির সবজি চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


সদর

ডেঙ্গু পরিস্থিতি: রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন

নিউজ ডেস্ক –

রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট 910 জন রোগী ভর্তি হয়েছেন। 891 জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।

অধিদফতরের পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি আমরা জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণসহ চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।


Friday, October 27, 2023

বাংলাদেশ

বিএনপি-জামায়াতের অন্তিমযাত্রা: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

ডেস্ক রিপোর্ট: আগামী ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের চূড়ান্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি মহাযাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা করতে চাই- সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত যেন মহাযাত্রায় না যায়, তা আমরা নিশ্চিত করব। কিন্তু তাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত করবে- বাংলার মাটিতে ম হান প্রস্থান।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করে গণতন্ত্র ও সংবিধান অক্ষুণ্ন রাখার দায়িত্ব আমরা পালন করব। আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে ব্যালটে বিপ্লব ঘটাতে চাই।সাদ্দাম হোসেন বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত দেশের গণতন্ত্র নিয়ে নতুন কৌশল খেলতে চায়। যারা পাবলিক বিল্ডিংয়ের চেয়ে ভবনের কথা বেশি চিন্তা করেন, যারা মানুষের চেয়ে লাশের কথা চিন্তা করেন, যারা ব্যালটের চেয়ে বুলেটের কথা চিন্তা করেন, যারা দেশের সংবিধানের চেয়ে বিদেশী প্রেসক্রিপশনের কথা চিন্তা করেন, যারা জনগণের ভোটের অধিকারের চেয়ে বিদেশী সমর্থনের কথা চিন্তা করেন। লাখো শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে হবে।


ছাত্রলীগ সভাপতি বলেন, আগামী ২৮ অক্টোবর প্রতিটি জেলা, মহানগর, ওয়ার্ড, বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথ দখল করবে। রাজপথ ছাত্রলীগ রাজপথেই থাকবে।আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা.দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপল প্রমুখ।


কর্মী সভায় রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

 

 

Thursday, October 26, 2023

সদর

 মিথ্যা তথ্য দেওয়ার জন্য ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর আলমনগর রেলক্রসিং এলাকায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই-এর রংপুর বিভাগীয় কার্যালয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাত। এসময় বিএসটিআইর রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম উপস্থিত ছিলেন।

 বিষয়টি নিশ্চিত করে বিএসটিআইর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ জানান, বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেসার্স আসিফ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে BSTI আইন, 2018 এর 30/30 ধারা অনুযায়ী 10,000 জরিমানা করা হয়েছে যে তাদের কাছে সাদা রুটি (পাউরুটি) পণ্যের সিএম লাইসেন্স রয়েছে এমন মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সাহিত্য

সাধারন জিজ্ঞাসা মোদের!

  লিংকন ২৬/১০/২৩

ইলিশ নাকি আমাদের জাতিয় মাছ! হ্যাঁ এক সময় তা ছিলো বটে!

 তখন ত্রিশ টাকা, চল্লিশ টাকায় - আস্ত একটা ইলিশ! আহ্! সে কি স্বাদ!

 কোন বাড়িতে রান্না হলে তার মৌ মৌ গন্ধে ভরে যেতো পুরো পাড়া।

 গরীব বলো, বড়লোক বলো - সবার হাতের নাগালেই ছিলো দাম!

 সবাই খেতে পেতো পেটপুড়ে। অথচ সে ইলিশ আজ - শুধুমাত্র ধনীদের পাতে শোভা বাড়ায়,

 মধ্যবিত্তরা মাঝেমধ্যে বিলাসিতায় মাতে! গরীব শ্রেণী শুধু বাজারে দেখে আর দীর্ঘশ্বাস ছাড়ে! 

 অতীত স্মৃতি জাবর কাটে তারা। মনের সূখে বলে - একদিন! একদিন আমরাও খেতাম এ ইলিশ,

 খেতাম ইলিশ মাছের ডিমভাজা। সন্তানের দিকে তাকিয়ে কখন যে মনের অজান্তে চোখের জল গড়িয়ে পড়ে!

 সম্বিৎ ফিরে পায় মাছওয়ালাদের হাঁক শুনে! 

 তাদের বুকে রক্তক্ষরণ হয় হৃৎপিন্ডের প্রাচীর ভেদ করে।

 কেউ দেখার নেই, কেউ দেখে না, কেউ বুঝে না! বুঝে শুধু মধ্যবিত্ত আর গরীবজনে! 

 আচ্ছা ইলিশ এখন কেমন করে জাতিয় মাছ হয়? না! হয় না!

 যে মাছ ধরাছোঁয়ার বাইরে! সে মাছ তো আমার দেশের জাতিয় মাছ হতেই পারে না!

 এই যে ইলিশ! গরুর মাংস! দেশী মুরগি! বাজারের সব্জি! ক্ষেতের ধান!

 এ সবও কি ইউক্রেন, মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বিশ্ব থেকে আসে?

 আসে বলেই কি পাড়ভাঙ্গা স্রোতের মতো হু হু করে বেড়ে যায় প্রতিটি দ্রবের দাম!

 শুনেছি দেশেই আলু উৎপাদন যথেষ্ট হয়েছে, হিমাগারে যতটুকু আছে তা এক সিজেনের জন্য অনেক বেশি!

 তবুও ইলিশ মাছের মতোই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দিনকে দিন! 

 আচ্ছা! আমরা কি তবে স্বাধীনতার আড়ালে আবার সিন্ডিকেট নামক বৃটিশ শাসনে চলে এসেছি!

 এসেছি কি ৭১' এর পূর্ববর্তী পাকিদের অভরায়ণ্যে! 

 যেখানে সাধারন মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার নেই,

 নেই প্রতিবাদ করার নুন্যতম মেরুদন্ডটুকু। চারদিকে শুনি উন্নয়ন আর উন্নয়ন!

 এটা হয়েছে, সেটা হয়েছে! হ্যাঁ অনেক কিছু হয়েছে! পদ্মা সেতু হয়েছে!

 কর্ণফুলীর টানেল হয়েছে! হয়েছে শহরে উড়ালসেতু, মেট্টোরেল!

 আর আমি আমরা হয়েছি ভ্যাট ট্যাক্সের চাপায় ন্যুজ্ব! 

সবার মতোই আমারও প্রশ্ন- আমার উন্নয়ন কোথায়? কোথায় সাধারন মানুষের উন্নয়ন!

 কেনো পেটভরে খেতে গেলেই বাজারের চিন্তা মাথায় আসে !

 কেনো বাজারে গেলেই হতাশায় বুক কাঁদে! কেনো আমায় অল্প বয়সে বার্ধক্য পেয়ে বসে!

 কেনো চিন্তায় চিন্তায় আমার চোখ বসে যায়! কালি লাগে চোখের কোঁঠরে!