"দ্রবমূল্যের লাগামহীন উর্ধগতিতে ভুগছেন খেটে খাওয়া মানুষ"
টেপামধুপুর প্রতিনিধি মোঃ রেজওয়ান কবির রিজভী
আজ কাউনিয়া উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়ন এর টেপামধুপুর বাজারে গিয়ে
বিভিন্ন নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলে "দৈনিক কাউনিয়া ডট কম"
এ সময় তারা তুলে ধরে তাদের জীবন সংগ্রামের প্রতিদিনের দুঃখের কথা।
এসময় কথা বলেন দিন মজুর এক রিক্সাওয়ালা নাম তার মোঃজাকির হোসেন।
দ্রব্য মুল্যের উর্ধগতিতে কেমন চলছে তার দৈনিক জীবন এ বিষয়ে জানতে চাওয়া
হলে তিনি জানান "কি কইম ভাই দুঃখের কথা হামার গুলাক দেখার কায়ো
নাই,প্রতিদিন যেটা কামাই করি প্রতিদিন এ শ্যাস হয়া যায়,কোনো ভাবে সংসার
চালবার পাবারনাকছিনা খুব কষ্ট হচ্ছে সংসার চালাতে, তিনি আরও জানান প্রতিদিন
যে টাকা ভাড়া মারি তা নিয়ে যখন বাজার করতে যাই দাম শুনে মাথায় হাত দিতে
প্রতিদিনই বাড়ছে দাম, চাল ডাল কিনতে টাকা শেষ হয়ে যায়। মাছ গোসত তো এখন
স্বপ্নের মত লাগে,সবাই বলতো পাংগাস গরিবের মাছ এখন সেই পাংগাস কেনারো
সামর্থ হয় না,আগে সপ্তাহে একদিন অন্তত ব্রয়লার মুরগী খেতে পারতাম এখন মাসেও
একবার পাই না গরুর গোস্তের তো ধারের কাছে যাইতে পারি না এক বছর পর পর
একবার খাওয়া হয় তাও কিনে নয় ঈদ মানুষ দান করে সেগুলো, প্রতিদিন ভর্তা ভাত
খেয়ে কোনো রকমে বেচে আছি,ছেলে মেয়ের লেখা পড়া করাইতেও পারছি না খুবই কষ্টে
আছি।"
জাকির হোসেনের মত আরও অনেকের কাছে শুনি তাদের দৈনিক জীবন মান সম্পর্কে সবাই
দ্রবমুল্যের এই লাগামহীন সময়ে খুবই কষ্টে আছে।
