"দৈনিক কাউনিয়া "অনলাইন পত্রিকার পক্ষ থেকে কাউনিয়ার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা...........

Friday, October 27, 2023

বাংলাদেশ

বিএনপি-জামায়াতের অন্তিমযাত্রা: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

ডেস্ক রিপোর্ট: আগামী ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের চূড়ান্ত পদযাত্রার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি মহাযাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা করতে চাই- সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত যেন মহাযাত্রায় না যায়, তা আমরা নিশ্চিত করব। কিন্তু তাদের চূড়ান্ত বিদায় নিশ্চিত করবে- বাংলার মাটিতে ম হান প্রস্থান।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করে গণতন্ত্র ও সংবিধান অক্ষুণ্ন রাখার দায়িত্ব আমরা পালন করব। আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে ব্যালটে বিপ্লব ঘটাতে চাই।সাদ্দাম হোসেন বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত দেশের গণতন্ত্র নিয়ে নতুন কৌশল খেলতে চায়। যারা পাবলিক বিল্ডিংয়ের চেয়ে ভবনের কথা বেশি চিন্তা করেন, যারা মানুষের চেয়ে লাশের কথা চিন্তা করেন, যারা ব্যালটের চেয়ে বুলেটের কথা চিন্তা করেন, যারা দেশের সংবিধানের চেয়ে বিদেশী প্রেসক্রিপশনের কথা চিন্তা করেন, যারা জনগণের ভোটের অধিকারের চেয়ে বিদেশী সমর্থনের কথা চিন্তা করেন। লাখো শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে হবে।


ছাত্রলীগ সভাপতি বলেন, আগামী ২৮ অক্টোবর প্রতিটি জেলা, মহানগর, ওয়ার্ড, বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথ দখল করবে। রাজপথ ছাত্রলীগ রাজপথেই থাকবে।আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা.দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপল প্রমুখ।


কর্মী সভায় রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

 

 

Thursday, October 26, 2023

সদর

 মিথ্যা তথ্য দেওয়ার জন্য ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর আলমনগর রেলক্রসিং এলাকায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই-এর রংপুর বিভাগীয় কার্যালয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাত। এসময় বিএসটিআইর রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম উপস্থিত ছিলেন।

 বিষয়টি নিশ্চিত করে বিএসটিআইর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ জানান, বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেসার্স আসিফ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে BSTI আইন, 2018 এর 30/30 ধারা অনুযায়ী 10,000 জরিমানা করা হয়েছে যে তাদের কাছে সাদা রুটি (পাউরুটি) পণ্যের সিএম লাইসেন্স রয়েছে এমন মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সাহিত্য

সাধারন জিজ্ঞাসা মোদের!

  লিংকন ২৬/১০/২৩

ইলিশ নাকি আমাদের জাতিয় মাছ! হ্যাঁ এক সময় তা ছিলো বটে!

 তখন ত্রিশ টাকা, চল্লিশ টাকায় - আস্ত একটা ইলিশ! আহ্! সে কি স্বাদ!

 কোন বাড়িতে রান্না হলে তার মৌ মৌ গন্ধে ভরে যেতো পুরো পাড়া।

 গরীব বলো, বড়লোক বলো - সবার হাতের নাগালেই ছিলো দাম!

 সবাই খেতে পেতো পেটপুড়ে। অথচ সে ইলিশ আজ - শুধুমাত্র ধনীদের পাতে শোভা বাড়ায়,

 মধ্যবিত্তরা মাঝেমধ্যে বিলাসিতায় মাতে! গরীব শ্রেণী শুধু বাজারে দেখে আর দীর্ঘশ্বাস ছাড়ে! 

 অতীত স্মৃতি জাবর কাটে তারা। মনের সূখে বলে - একদিন! একদিন আমরাও খেতাম এ ইলিশ,

 খেতাম ইলিশ মাছের ডিমভাজা। সন্তানের দিকে তাকিয়ে কখন যে মনের অজান্তে চোখের জল গড়িয়ে পড়ে!

 সম্বিৎ ফিরে পায় মাছওয়ালাদের হাঁক শুনে! 

 তাদের বুকে রক্তক্ষরণ হয় হৃৎপিন্ডের প্রাচীর ভেদ করে।

 কেউ দেখার নেই, কেউ দেখে না, কেউ বুঝে না! বুঝে শুধু মধ্যবিত্ত আর গরীবজনে! 

 আচ্ছা ইলিশ এখন কেমন করে জাতিয় মাছ হয়? না! হয় না!

 যে মাছ ধরাছোঁয়ার বাইরে! সে মাছ তো আমার দেশের জাতিয় মাছ হতেই পারে না!

 এই যে ইলিশ! গরুর মাংস! দেশী মুরগি! বাজারের সব্জি! ক্ষেতের ধান!

 এ সবও কি ইউক্রেন, মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বিশ্ব থেকে আসে?

 আসে বলেই কি পাড়ভাঙ্গা স্রোতের মতো হু হু করে বেড়ে যায় প্রতিটি দ্রবের দাম!

 শুনেছি দেশেই আলু উৎপাদন যথেষ্ট হয়েছে, হিমাগারে যতটুকু আছে তা এক সিজেনের জন্য অনেক বেশি!

 তবুও ইলিশ মাছের মতোই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দিনকে দিন! 

 আচ্ছা! আমরা কি তবে স্বাধীনতার আড়ালে আবার সিন্ডিকেট নামক বৃটিশ শাসনে চলে এসেছি!

 এসেছি কি ৭১' এর পূর্ববর্তী পাকিদের অভরায়ণ্যে! 

 যেখানে সাধারন মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার নেই,

 নেই প্রতিবাদ করার নুন্যতম মেরুদন্ডটুকু। চারদিকে শুনি উন্নয়ন আর উন্নয়ন!

 এটা হয়েছে, সেটা হয়েছে! হ্যাঁ অনেক কিছু হয়েছে! পদ্মা সেতু হয়েছে!

 কর্ণফুলীর টানেল হয়েছে! হয়েছে শহরে উড়ালসেতু, মেট্টোরেল!

 আর আমি আমরা হয়েছি ভ্যাট ট্যাক্সের চাপায় ন্যুজ্ব! 

সবার মতোই আমারও প্রশ্ন- আমার উন্নয়ন কোথায়? কোথায় সাধারন মানুষের উন্নয়ন!

 কেনো পেটভরে খেতে গেলেই বাজারের চিন্তা মাথায় আসে !

 কেনো বাজারে গেলেই হতাশায় বুক কাঁদে! কেনো আমায় অল্প বয়সে বার্ধক্য পেয়ে বসে!

 কেনো চিন্তায় চিন্তায় আমার চোখ বসে যায়! কালি লাগে চোখের কোঁঠরে!

বাংলাদেশ

 মুজিব ক্যাম্পের প্রশিক্ষক মোজাফফর হোসেন চাঁদ মারা গেছেন
 

নিজস্ব প্রতিবেদক-

মুজিব ক্যাম্পের প্রশিক্ষক মোজাফফর হোসেন চাঁদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধের সময় ৬ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট ইকবালুর রশিদের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন। বুধবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে রংপুর নগরীর নতুন শালবন এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক ছিলেন।

 রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর ছোট ভাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ রংপুর মহানগরীর নতুন শালবনের বাসিন্দা মৃত আলেফ উদ্দিন সরকারের দ্বিতীয় পুত্র। একই পরিবারের দুই ভাই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ মৃত্যুর আগ পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা বিরোধী একজন সক্রিয় সংগঠক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ৭১ এর কেন্দ্রীয় সহ-সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলা শাখার সহ-সভাপতি ছিলেন। এর আগে তিনি রংপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুরে। মৃত্যুর খবর শোনার পরপরই তার বাসভবনে সবাই ভিড় করছেন।

যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ ভাইয়ের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছি, যুদ্ধ করেছি, যতদিন বেঁচে ছিলেন গতকাল পর্যন্ত একসঙ্গেই ছিলাম। আপদে-বিপদে একে অপরের সঙ্গেই ছিলাম। নিজের ভাইয়ের মতো তিনি দেখতেন, আমিও দেখতাম। তিনি ভুয়া মুক্তিযোদ্ধা বিরোধী একজন সক্রিয় কণ্ঠস্বর ছিলেন।

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল বলেন, চাঁদ ভাই আমাদের প্রেরণা ছিলেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমাদের সব সময় পরামর্শ দিয়েছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

Wednesday, October 25, 2023

বাংলাদেশ

রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 

দৈনিক কাউনিয়া নিউজ ডেস্ক-

রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৫ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মোট ৮৯৭ জন রোগী ভর্তি হয়েছেন। ৮৭৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।


অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ এবিএম আবু হানিফ জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি আমরা জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণসহ চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

 কাউনিয়ায় পূজা  মণ্ডপ পরিদর্শন ও চাল বিতরণ করছেন বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক-   আজ দুপুর ১২টায় রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের নির্মাণাধীন ওভারব্রিজের অগ্রগতি পরিদর্শন করেন।

এরপর কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭১টি পূজা মন্ডপে (প্রতি মন্ডপে ৫০০ কেজি) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপজেলা পরিসংখ্যান ব্যুরোর অর্থায়নে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঁচটি ল্যাপটপ বিতরণ করেন।

এসময় কাউনিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে মন্ত্রী পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট পূজা মন্ডপগুলোর সাথে মতবিনিময় করেন।

 

Tuesday, October 24, 2023

বাংলাদেশ

বাংলাদেশ

গাজীপুরে দুই ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

 গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ এলাকায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি আব্দুল আউয়ালকে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে মহানগরের শিমুলতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাশবুনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ এলাকায় ভাড়া থেকে স্থানীয় বাজারে পান-সুপারি বিক্রি করেন।

এর আগে গত ২০ অক্টোবর রাতে শফিকুল ইসলাম ও শুক্কুর আলী নামের দুই ভাইকে বাঙ্গালগাছ এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতদের বাবা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আব্দুল আউয়ালের বরাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গত ২০ অক্টোবর রাতে হত্যার শিকার দুই ভাইসহ চারজন বাঙ্গালগাছ এলাকায় গিয়ে বিভিন্ন দোকানে ভাঙচুর করেন। একটি দোকানের সিসি ক্যামেরাও খুলে নেন তারা। পরে দোকানদারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আউয়াল অজ্ঞাত দুই-তিনজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শফিকুল ও শুক্কুর আলীকে হত্যা করে। আব্দুল আউয়াল জানান, এ ঘটনার দুই দিন আগে (১৮ অক্টোবর) সন্ধ্যায় তার পান-সুপারির দোকানের মালামাল ক্রয় করতে জয়দেবপুর যাওয়ার পথে হাজীবাগ রোডে শফিকুল ও শুক্কুরসহ পাঁচজন তার পথরোধ করেন। এ সময় তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় তিনি দুই ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিলেন।

বিনোদন

 বিনোদন
শ্যুটিং সেটে হেনস্তার শিকার নায়িকা, নেপথ্যে ‘বিগ বি’!

 বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্যুটিং করার সময়ে পরিচালকের দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন বলে দাবি করেন অভিনেত্রী জিনাত আমান। সম্প্রতি অমিতাভের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে শ্যুটিংয়ের মুহূর্তের কথা শেয়ার অভিনেত্রী।

অমিতাভের সঙ্গে একটি ছবি পোস্ট করে জিনাত লেখেন, ‘অমিতাভকে আমি শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম। তাই এর ক্ষতিপূরণ হিসেবে আমি একটি গল্প শোনাতে চাই।’

অভিনেত্রী দাবি করেন, অমিতাভের সঙ্গে শ্যুটিং করতে গিয়ে এক বলি পরিচালকের কাছে হেনস্তার শিকার হন তিনি। পরে জানতে পারেন সেই পরিচালক মদ্যপ অবস্থায় ছিলেন।

জিনাত বলেন, সকালে অমিতাভের সঙ্গে একটি ছবির শ্যুটিংয়ের কথা ছিল তার। সময়মতো পৌঁছানোর জন্য প্রযোজকের সঙ্গে তার গাড়িতে শ্যুটিং সেটে চলে যান অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমার কাছে সব সময় চিত্রনাট্য থাকত। গাড়িতে স্টুডিওতে যাওয়ার সময় আমি সংলাপ দেখে নিচ্ছিলাম। সেটে পৌঁছে সোজা মেকআপ রুমে চলে যাই। শ্যুটিংয়ের সময় হয়ে গিয়েছিল। ৩০ মিনিট পার হয়ে গেল, ৪৫ মিনিট পার হয়ে গেল। তখনও অমিতাভের দেখা নেই। যখন ১ ঘণ্টা পার হয়ে যাওয়ার জোগাড় তখন মেকআপ রুমের দরজায় টোকা পড়ল।’

শ্যুটিং শুরুর সময়ের ১ ঘণ্টা পর সেটে পৌঁছান অমিতাভ। অভিনেত্রীর মেকআপ রুমে গিয়ে ছবির সহ-পরিচালক খবর দেন যে অমিতাভ শ্যুটিংয়ের জন্য পৌঁছে গিয়েছেন। গাড়ি থেকে নেমে সোজা সেটে চলে যাবেন অমিতাভ।

জিনাত আরও লেখেন, ‘সেটে পা ফেলামাত্রই দেখি পরিচালক আমাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগালি করছেন। ফ্লোরে তখন সকলে উপস্থিত ছিলেন। কেউ কোনো শব্দ করছিলেন না। পরিচালকের মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিলেন উনি।’

‘পরিচালকের হাবভাব দেখে এমন মনে হচ্ছিল যে তার জন্যই সকাল থেকে শ্যুটিং বন্ধ হয়ে পড়েছিল। 

অভিনেত্রী লেখেন, ‘পরিচালকের কথা শুনে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। পরিচালকের দিকে তাকিয়ে আমি পিছনে ঘুরে সোজা মেকআপ রুমের দিকে হাঁটা লাগিয়েছিলাম।’

মেকআপ রুমে পৌঁছে কর্মীদের সমস্ত মেকআপ গুছিয়ে ফেলার নির্দেশ দেন জিনাত। গোছানোর মুহূর্তে মেকআপ রুমে যান ছবির প্রযোজক। প্রযোজকের পেছনে দাঁড়িয়েছিলেন অমিতাভ।

জিনাতকে উদ্দেশ করে অমিতাভ বলেন, ‘আমি জানি এটা আমার ভুল। লোকটা বোকা। নেশা করে রয়েছেন। ওর কথা ছাড়ো। কাজ করতে চলো।’

‘এমন দুর্ব্যবহারের পর আমার আর শ্যুটিংয়ে মন ছিল না। তবুও সেটে যেতে রাজি হলাম।’

সেটে পৌঁছাতেই ছবির পরিচালক জিনাতের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। অভিনেত্রীর কাছে বার বার ক্ষমা চান পরিচালক।

জিনাত লেখেন, ‘পরিচালকের ক্ষমা চাওয়ার ঘটনা খুবই নাটুকে ছিল। আমি কোনো রকমে ছবির শ্যুটিং শেষ করি। তার পর আর কখনো ওই পরিচালকের সঙ্গে কোনো ছবিতে কাজ করা হয়নি।’

বিনোদন

 

২০১৫ সালেই গোপনে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা

 বিনোদন ডেস্কঃ

 রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে ২০১৮ সালে। সেই কথা সবারই জানা। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা।

তবে, ২০১৮ নয়, তাদের নাকি বিয়ে হয়েছিল ২০১৫ সালে! সদ্য ‘কফি উইথ করণ’র প্রোমো সামনে আসতেই তোলপাড়... দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের নাকি বিয়ে হয়ে গিয়েছিল ২০১৫ সালেই! আর সেই কথা বলছেন খোদ রণবীর!

কফি উইথ করণ কার্যত বলিউডের অজানা গল্পের ঝুলি। যে সমস্ত তারকারা এই টক শো-তে আসেন, তাদের অনেক অজানা গল্পের বাক্স খোলেন করণ জোহর।

প্রকাশ্যে এসেছে কফি উইথ করণের নতুন এপিসোডের প্রোমো। আর সেখানেই হাজির হবেন দীপিকা আর রণবীর।

যাদের দাম্পত্য অনেকটাই খোলামেলা ও সুখী, তাঁদের জীবনেও যে কত অজানা গল্প রয়েছেন, তা জানা যাবে নতুন এই এপিসোডে।

প্রোমোতে বলতে শোনা যাচ্ছে, রণবীর বলছেন, আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরে নিয়েছিলাম। কেউ যাতে ওর জীবনে আর না আসে, সেটাই সম্পূর্ণ নিশ্চিত করতে চেয়েছিলাম আমি।’ ব্যাস.. এই কথাটুকুতেই তোলপাড়। বলিউডের জনপ্রিয় জুটির এই কথা, ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিবাহবার্ষিকীতে রণবীরকে নিয়ে লিখতে গিয়ে, লেখিকা এনটিমার কিছু অংশ উদ্ধৃতি করেছিলেন দীপিকা। পোস্টে লেখা দেখা যায়, নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন। আমি খুব হালকাভাবে কথাটা বলছি না। সত্যি সত্যি সেই কঠিনতম, সবচেয়ে খুশির বন্ধুত্ব খুঁজে বের করুন যার প্রেমে পড়ছেন।

দীপিকা লিখছেন, এমন কেউ যে তোমার সম্পর্কে প্রচুর ভালো কথা বলে। এমন কেউ যার সঙ্গে আপনি প্রাণখুলে হাসতে পারবেন। এমন হাসি যাতে পেটে যন্ত্রণা হবে, আর হঠাৎ নাক ডেকে উঠবেন। সেরকম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো, সুস্থ করে দেওয়ার মতো হাসি।

দীপিকা লিখছেন, বুদ্ধিমত্তাও জরুরি। জীবন খুবই ছোট এমন কাউকে ভালো না বাসার জন্য যে তার আশেপাশে আপনাকে বোকা হয়ে থাকতে দেয়।

সেই পোস্টে তিনি আরও লেখেন, নিশ্চিত করবেন তিনি এমন কোনো মানুষ যে আপনাকে কাঁদতেও দেয়। দুঃখ আসবেই। এমন কাউকে খুঁজুন যাকে এইসব সময়ও আপনি সঙ্গে রাখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষকে বিয়ে করুন যিনি প্যাশন, ভালোবাসা ও উন্মাদনাকে একত্রিত করে আপনার সঙ্গে চলে। এমন ভালবাসা যা কখনও লঘু হবে না- জলস্তর গভীর ও অন্ধকার হয়ে গেলেও না।

Monday, October 23, 2023

 

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

 
নিজস্ব প্রতিবেদক-

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন।

তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

 

Sunday, October 22, 2023

বিশেষ সংবাদ

সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’

 নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। এটি সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার নাগাদ এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর আরও ঘনীভূত হয়ে এটি ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার থেকে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে মুখ ঘুরাতে পারে।

তবে ‘হামুন’ খুব বেশি শক্তিশালী হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। এটি একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের খুলনা-বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়টি ক্রমে উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে এগোবে। তখন এটির বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা আছে।’

তিনি বলেন, সব নির্দেশক বলছে এটি সাধারণ একটি ঘূর্ণিঝড় হতে পারে। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূল অতিক্রম করতে পারে।

সতর্ক সংকেত ৫, ৬ ও ৭-এর মধ্যে থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। মহা বিপদসংকেত জারির কোনো আশঙ্কা আমরা এখনো দেখছি না।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘এখন আরব সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে। সেটি দুর্বল হলে বঙ্গোপসাগরে সৃষ্ট সিস্টেমটি সবল হবে। তবে বঙ্গোপসাগরেরটি খুবই সাধারণ (মার্জিনাল) একটি ঘূর্ণিঝড় হতে পারে।’

তিনি বলেন, ‘এটি এখন খুবই ধীরগতিতে এগোচ্ছে। তবে হঠাৎ এগোনোর গতি বেড়ে যেতে পারে। অনেক সময় বসে থাকে, আবার ৬-৭ কিলোমিটার বেড়ে এগোয় আবার কখনো ১৫-২০ কিলোমিটার বেড়েও এগোয়। মূলত পারিপার্শ্বিক অবস্থানের ওপর নির্ভর করে কী গতিতে সে এগোবে।’