Wednesday, August 28, 2024
Sunday, August 4, 2024
জীবন জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে লাশ হয়ে ফিরতে হলো রিক্সা চালক লতিফকে
কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ জীবন জীবিকার তাগিদে অটো রিক্সা নিয়ে বাহিরে গিয়ে আর ঘরে ফেরা হয়নি অটো রিক্সা চালক আব্দুর লতিফের। ছোট ভাইয়ের বিবাহ ঠিক করার জন্য আগস্টে গ্রামের বাড়িতে ফেরার কথা থাকলেও কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছেন ঠিকই কিন্তু ছোঠ ভাইয়ের বিবাহ আর ঠিক করা হয়নি তার। ঘটনার এক সপ্তাহ পার হলেও শোকের মাতম থামছে না নিহত লতিফের পরিবারের। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পুরো পরিবারটির মাতার উপরে আকাশ ভেঙে পড়েছে। গত ২০ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নারায়নগঞ্জের টিটাগং রোড দশতলার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আব্দুল লতিফ। নিহত আব্দুল লতিফ (৩০) রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবীষূ গ্রামের মোঃ নেজাবুদ্দিন ও মোছাঃ নবিয়া খাতুনের পূত্র। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় আব্দুল লতিফ। আভাবের সংসারে পরিবারকে সহোযোগিতা করার জন্য ১০ বছর আগেই ঢাকায় চলে আসেন তিনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে এসে তাকে এভাবে জীবন দিতে হবে কেউ কল্পনাও করতে পারেনি। শনিবার (৩ আগস্ট) সকালে নিহত আব্দুল লতিফের স্ত্রী মোছাঃ সাহিদা বেগম বলেন, তিন বৎসর আগে তাদের বিবাহের হয়েছে বিগত তিন বৎসর যাবৎ তারা নারায়নগঞ্জের মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। প্রতিদিনের ন্যায় সেদিনো বাসা থেকে রিক্সা নিয়ে বের হন আব্দুল লতিফ। নিহতের স্ত্রী আরো বলেন, গত শুক্রবার (২০ জুলাই) সন্ধায় পাশের বাসার এক ভাবি আমাকে খবর দেন যে লতিফ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে। কোন হাসপাতালে আছেন সেটা কেউ বলতে পারছিলো না পরে নারায়নগঞ্জের অনেক জায়গায় খোজাখুজি করে না পেয়ে ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে তার সন্ধান পাই। হাসপাতালে গিয়ে দেখি গুলিবিদ্ধ অবস্থায় সে মর্গে পরে আছে। গুলি তার ডান চোখের একটু নিছ দিয়ে ঢুকে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। পরে ২২ তারিখ রাতেই আমার স্বামীর গ্রামের বাড়িতে নিয়ে আসি রাত ৯টায় তাকে দাফন করা হয়। যারা আমার স্বমীকে এভাবে গুলি করে মেরেছে আমি তাদেও কঠিন বিচার চাই। নিহত লতিফের বাবা জানান লতিফের আয়ের উপরেই তাদের ৫ সদস্যের পরিবারের ভরন পোষন চলতো এখন কিভাবে তাদেও সংসার চলবে সেটা উপরঅলাই ভালো জানেন। যারা আমার ছেলেকে এভাবে মেরেছে আমি তাদের বিচার চাই।
Monday, July 29, 2024
কাউনিয়ায় আনসার ও ভিডিপি'র বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ
Saturday, June 8, 2024
বিশেষ খবর
কাউনিয়ায় সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন
মোঃআমজাদ হোসেন কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সামিউল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান, প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার- কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান। প্রাণী সম্পদ কর্মকর্তা সুমী বেগম,উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সামসুজ্জামান আজাদ, উপজেলা ভেটেনারী সার্জন ডা: শাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান হাবিব সরকার, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. ইসরত আলী, টেকনিক্যাল অফিসার -নিউট্রিশন মোছা: সুরাইয়া আকতার,সহকারী কারিগরি কর্মকর্তা -লাইভলীহুড মো: আব্দুল কাইয়ুম ও মো: জহুরুল ইসলাম , সহকারী কারিগরি কর্মকর্তা- নিউট্রিশন, ইসরাত জাহান লায়লা ও বেনজির লাইলা প্রমুখ। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।Monday, January 15, 2024
কাউনিয়ায় পুনাকের কম্বল বিতরণ
কাউনিয়া( রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ক(১১ জানুয়ারি) বিকেলে কাউনিয়া থানা চত্বরে প্রায় শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুনাক রংপুর জেলা সভাপতি সোনিয়া আক্তার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজার রহমান সহ রংপুর জেলা পুনাকের নেতৃবৃন্দ। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
কাউনিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
মো: আমজাদ হোসেন কাউনিয়া (রংপুর) প্রতিনিধি মাঘের শীতে বাঘ কাঁদে-গ্রামবাংলায় প্রচলিত এ প্রবাদ ভেঙ্গে এবার পৌষের শুরুতেই হাড় কাঁপানো শীত রংপুরের কাউনিয়ায় জেঁকে বসেছে। সেই সাথে পাল্লা দিয়ে দিনভর পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকায় দৈনন্দিন জীবনযাত্রা আরও বিপর্যস্ত করে তুলেছে। শীতের কারণে স্বাভাবিক কর্মকাণ্ডে স্থবিরতা বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের কারণে শ্রমজীবীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সরেজমিনে তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখে গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ গুলো। তীব্র শীতে অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। এরপরও জীবিকার তাগিদে শ্রমজীবীরা শীত উপেক্ষা তিস্তার চরে আলু ক্ষেতে কাজ করছে। আলু ক্ষেতে কাজ করা শ্রমজীবী খইমুদ্দিন জানান, হামারগুলোর শীত আর গরম আছে বাহে, পেটের তাগিদে কাম হামাক করাই নাগে। হামার গুলোর খবর কায় রাখে, শীতোত হামরা মরি যাই, চরত কায়েও কম্বল দেয় না, হামরা চরের মানুষ খড়কুটো জালেয়া ছাওয়া পোয়া নিয়া আগুন পোহাই। শীতত কাম-কাজে খুব অসুবিধা হয়। শীত কে উপেক্ষা করে চরের অনেকেই কাজের সন্ধানে বের হয়েছেন কিন্তু তীব্র শীতের কারণে কাজ পাননি। ঢুসমারা চরের কোব্বাত আলী জানান, দিনের তুলনায় রাতে শীত কয়েক বেশী। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বয়স্ক মানুষের। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও। কাউনিয়ায় নিম্নবিত্তের মানুষ শীতবস্ত্রের অভাবে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছে। ঘন কুয়াশার কারণে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। রিকশাচালক আমিনুল জানান, শীতে বাস চলাচল কম ফলে রিক্সা ও অটোচালকদের আয় কমে গেছে। শহীদবাগে চাতাল শ্রমিক আনোয়ারা বেগম বলেন, ‘সকাল আর রাতে বেশি ঠান্ডা লাগছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখাই নাই। সূর্য না ওঠায় চাতালে কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আলুর বীজ উৎপাদন কারী চাষি তাজরুল ইসলাম জানান, বিএডিসি অধীনে বীজ আলু উৎপাদনের দ্বিতীয় ধাপে রোগিং কাজ করাচ্ছি, শীতে শ্রমিকদের খুব কষ্ট হচ্ছে। আবহাওয়াবিদরা জানান, উত্তরের কনকনে হিম বয়ে আনা বাতাসের কারণে তীব্রশীত অনুভূত হচ্ছে। স্কুলকলেজের শিক্ষার্থীরা কেউ কেউ শীত উপক্ষো করে শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও উপস্থিতির সংখ্যা খুবই কম। রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, এই অঞ্চলে গত বছরের চেয়ে এ বছর শীতের তীব্রতা অনেক বেশি। শিক্ষক আঃ ছালাম জানান, সরকারিভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার জানান সরকারিভাবে ২ধাপে ৩৫৩০টি কম্বল পেয়েছি, ইউএনও স্যারের সমন্বয়ে তা বিতরণ করা হচ্ছে। নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, সরকারি ভাবে যে কম্বল পাওয়া গেছে তা চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হবে।
Saturday, January 13, 2024
কাউনিয়া উপজেলা নব্বই দশক ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কাউনিয়া রংপুর প্রতিনিধি :কাউনিয়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলা ৯০ দশক ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার সকালে উপজেলা চত্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় , জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সর্দার আব্দুল হাকিম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, উপজেলা নব্বই দশক আওয়ামী লীগের মুখপাত্র আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার সহ উপজেলা নব্বই দশক ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
রংপুর- ৪ আসনে বিপুল ভোটে বিজয়ী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি
মো: আমজাদ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি রবিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে (পীরগাছা কাউনিয়া) নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী এর আগে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। এ আসনে ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ, এতে নৌকা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট, সিরাজুল ইসলাম পাটোয়ারী ডাক মার্কায় পেয়েছেন ১১৯৫ ভোট। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পরবর্তী সময়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান।Saturday, January 6, 2024
কাউনিয়ায় শীর্তাত মানুষের পাশে দাঁড়ালো দারিদ্র চ্যারিটি ফাউন্ডেশন
মো. আমজাদ হোসেন কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীর্তাত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল দারিদ্র চ্যারিটি ফাউন্ডেশন। সোমবার সকালে উপজেলার ভুতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে দারিদ্র চ্যারিটি ফাউন্ডেশন রংপুর জেলার সভাপতি সুমিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজার রহমান, এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জামিনুর রহমান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার অফিসার অনলাইন প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দারিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের সেচ্ছাসেবী, আপন খন্দকার, সুদিপ্ত সরকার প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মাহফুজার রহমান বলেন শীতের এই তীব্রতায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসর আহ্বান জানান। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।







.jpg)
.jpg)