সাহিত্য
মধ্যবিত্তের জীবন!
লিংকন ১৩/০৮/২০২৩
গরুর গোস্ত খাইনি মোরা অনেকদিন ধরে!
ছাগলের গোস্তের স্বাদ কেমন?
তাও গেছি ভুলে! দেশী মুরগি খাই না এখন,
ব্রয়লার দিয়েই সারি!
তারও দাম আকাশ ছোঁয়া,
করবো কারে দায়ী! মাছ বাজারে আগুন জ্বলে,
আঁইশের ভাঁজেভাঁজে! ইলিশ নাকি জাতীয় মাছ, ক'জন খেতে পারে!
মরিচ পেঁয়াজে আগুন জ্বলছে অনেকদিন ধরে!
তারও আঁচ লেগেছে যেনো সব্জি বাজারে!
বাকি ছিলো ডিমের বাজার, চল্লিশ টাকা হালা!
পঞ্চাশ টাকা লেগেছে আজ, বুঝো কেমন জ্বালা!
গরীব মানুষ মরছে ধুঁকে, মধ্যবিত্তও সাথে!
গোপনে ফেলে চোখের জল, বুকে ব্যথা বাড়ে!
ভাতে মরছি! তরকারিতে মরছি! মরবো কতো আর!
মধ্যবিত্তের জীবন তো নয়, যেনো এ সাক্ষাৎ অন্ধকার!
