"দৈনিক কাউনিয়া "অনলাইন পত্রিকার পক্ষ থেকে কাউনিয়ার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা...........

Wednesday, October 18, 2023

বিনোদন

 


১১ বছর পর র‌্যাম্পে হেঁটে কটাক্ষের শিকার বিপাশা

রাজনীতি

 

বিএনপির সমাবেশ শুরু- লোকে লোকারণ্য নয়াপল্টনের আশপাশ 

সমাবেশে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে দলে দলে আসতে থাকেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের মাথায় বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে এসেও সমাবেশে অংশ নিয়েছেন অনেক নেতাকর্মী। তাদের হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের হাতে রয়েছে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা। সমাবেশ শুরুর আগে থেকেই নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও বিজয়নগর এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে।


Monday, October 16, 2023

জীবন যাপণ

 

অসময়ে ঠোঁট ফাটছে? কারণ জেনে নিন

শীত ছাড়া সচরাচর ঠোঁট ফাটে না। তবে অনেকের ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটে। শীতের অনেক আগে এমনকি গরমেও অনেকের ঠোঁট ফাটে।

বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে ঠোঁট ফাটতে পারে। তবে শরীরে পানিশূন্যতা এবং ভিটামিনের অভাবের

সাধারণত খাওয়ার অনিয়মের জন্যই শরীরে ভিটামিন ও আয়োডিনের অভাব দেখা দেয়। সারা বছর যখন ঠোঁট ফাটে সেটি অস্বাভাবিক। ঠোঁট ফাটা বা শুকিয়ে যাওয়াও ভিটামিনের অভাবের অন্যতম লক্ষণ।

এ ছাড়া রক্তস্বল্পতার কারণেও ঠোঁট শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যার জন্য রেড মিট, সি-ফুড, বিন ও সবজি খান বেশি করে।

কারণেও ঠোঁট ফাটে।

Sunday, October 15, 2023

মোবাইল ফোন কিনে না দেয়ায় কাউনিয়ায় স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

 দৈনিক রংপুর নিউজ ডেস্ক

রংপুরে সামান্য ঘটনায় মান-অভিমান করে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকহারে বেড়েছে। গত ৫ দিনে রংপুরের বিভিন্ন উপজেলায় ৯ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে একদিনেই ৫ জনের আত্মহত্যার ঘটনা রয়েছে। সর্বশেষ রবিবার কাউনিয়া উপজেলায় মোবাইল ফোন কিনে না দেয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা  করেছে। হঠাৎ করে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় অভিভাবক ও সচেতন মহল চিন্তিত হয়ে পড়েছে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের দুলু মিয়ার পুত্র সামিউল ইসলাম জিসানকে (১৫) তার বাবা মোবাইল ফোন কিনে না দেয়ার রবিবার সকালে ঘরে আত্মহত্যা করে। তার বাবা একজন দিন মজুর। সে হলদিবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষর্থী। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ। 

এর আগে নগরীর মাহিগঞ্জ থানা এলাকার তালুক উপাসু গ্রামে বাবা নাছিম উদ্দিনের মৃত্যু শোক সইতে না পেরে ছেলে আসিফ (২০) নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বাবা বুধবার সকাল ১১টায় মারা যান। বেলা দুইটার দিকে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।  
বুধবার সকালে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে বৈরামপুর খুনিয়াপাড়া গ্রামে নিজ ঘর থেকে মশকুর রহমান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। যুবকের পরিবারের দাবি দীর্ঘদিন ধরে মশকুর মানসিক রোগে ভুগছিলেন। একই দিন সকালে ৮টার দিকে দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের গৃহবধূ শাহিনুর বেগমের (৪৮) লাশ গোয়ালঘরে উদ্ধার করা হয়। অপরদিকে রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের সকাল সাড়ে ১০টায় নিজ ঘরে নুরজাহান বেগম (৩৫) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। বদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, মশকুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর দুটি ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। 

অপরদিকে মঙ্গলবার বিকেলে হারাগাছ, ধুমেরকুঠি (ভুল্লা টারী) এলাকায় সুমাইয়া আক্তার সোমা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে সুমাইয়া আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন হারাগাছ থানার ওসি মোজাম্মেল হক।

শুক্রবার পীরগঞ্জে কাবিলপুর ইউনিয়নের বেতকাপা গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পীরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান আব্দুল হামিদ ছাড়াও আরও দুই মহিলা আত্মহত্যা করেছে গত এক সপ্তাহে। সবগুলো ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। 

রংপুর পুলিশকে বাণিজ্যমন্ত্রীর আল্টিমেটাম

রংপুর মেট্রোপলিটন পুলিশকে আল্টিমেটাম দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর মেট্রোপলিটন এরিয়াতে এক মাসের মধ্যে মাদক নির্মূল ও মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। একইসঙ্গে নগরের শৃঙ্খলা বজায় রাখতে আরও গতিশীল হতে হবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আল্টিমেটাম দেন তিনি। পুলিশের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যারা চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছে তারা পরবর্তীতে পুলিশের মেডিকেল সেবা যেন নিতে পারে সে সুযোগও রাখতে হবে। রক্তদানে সবাইকে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সবাইকে মানবিক হতে হবে। যেকোনো মানুষের প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার শাহা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।