"দৈনিক কাউনিয়া "অনলাইন পত্রিকার পক্ষ থেকে কাউনিয়ার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা...........

সদর

 সদর

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালন

নিউজ ডেস্ক –

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) রংপুর সার্কেল ও জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহানাজ বেগম সভাপতিত্ব করেন। 

এর আগে জেলা প্রশাসক মোঃ মোবাশ্বের  হাসান এর নেতৃত্বে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ মোবাশ্বের হাসান (জেলা প্রশাসক, রংপুর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেরদৌস আলী চৌধুরী (পুলিশ সুপার, রংপুর)। এ ছাড়াও ছিলেন, মিনহাজুল আলম (উপ পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ, আরএমপি রংপুর), ক্যাপ্টেন আশরাফুল ইসলাম (৩০ বেঙ্গল রংপুর সেনানিবাস), সাজেদুর রহমান (নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, রংপুর), এটিএম জালালউদ্দিন (উপ-পরিচালক, বিআরটিএ  রংপুর) সহ আরও অনেকে।