১১ বছর পর র্যাম্পে হেঁটে কটাক্ষের শিকার বিপাশা
দীর্ঘ ১১ বছর পর র্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।
স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত এই তারকা বহুদিন পর ক্যামেরার সামনে হাজির হয়েই
কটাক্ষের শিকার হলেন। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হন বিপাশা। র্যাম্পে হাঁটার বেশ কিছু
ভিডিও নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন। যা দেখে নেটিজেনদের বড়
একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। কিন্তু একদল মানুষ নায়িকাকে কটাক্ষও
করেছেন।
