বিশেষ খবর
কাউনিয়ায় সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন
মোঃআমজাদ হোসেন কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী
কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে সরকারি
বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন উপজেলা পরিষদ হল রুমে
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
মো: উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:
সামিউল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী ডা: মো:
শামসুর রহমান, প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার-
কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান। প্রাণী সম্পদ কর্মকর্তা সুমী
বেগম,উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
মো: সামসুজ্জামান আজাদ, উপজেলা ভেটেনারী সার্জন ডা: শাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাহাঙ্গীর
আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান হাবিব সরকার, উপজেলা
সহকারী কৃষি কর্মকর্তা মো. ইসরত আলী, টেকনিক্যাল অফিসার -নিউট্রিশন মোছা:
সুরাইয়া আকতার,সহকারী কারিগরি কর্মকর্তা -লাইভলীহুড
মো: আব্দুল কাইয়ুম ও মো: জহুরুল ইসলাম , সহকারী কারিগরি কর্মকর্তা-
নিউট্রিশন, ইসরাত জাহান লায়লা ও বেনজির লাইলা প্রমুখ। ওরিয়েন্টেশনে
অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও
কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।