কাউনিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন ও চাল বিতরণ করছেন বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক- আজ দুপুর ১২টায় রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের নির্মাণাধীন ওভারব্রিজের অগ্রগতি পরিদর্শন করেন।
এরপর কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭১টি পূজা মন্ডপে (প্রতি মন্ডপে ৫০০ কেজি) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপজেলা পরিসংখ্যান ব্যুরোর অর্থায়নে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঁচটি ল্যাপটপ বিতরণ করেন।
এসময় কাউনিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে মন্ত্রী পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট পূজা মন্ডপগুলোর সাথে মতবিনিময় করেন।