সদর
মিথ্যা তথ্য দেওয়ার জন্য ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর আলমনগর রেলক্রসিং এলাকায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই-এর রংপুর বিভাগীয় কার্যালয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাত। এসময় বিএসটিআইর রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিএসটিআইর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ জানান, বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেসার্স আসিফ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে BSTI আইন, 2018 এর 30/30 ধারা অনুযায়ী 10,000 জরিমানা করা হয়েছে যে তাদের কাছে সাদা রুটি (পাউরুটি) পণ্যের সিএম লাইসেন্স রয়েছে এমন মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।