কাউনিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় মার্কায় ভোট চাইলেন - বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি।
মো: আমজাদ হোসেন কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের কাউনিয়ায় বুধবার দুপুরে পূর্ব নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌকা মার্কায় ভোট চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হান্নান, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান চৌধুরি তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, কূর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ, সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ সরকারের বিকল্প নেই’ তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।
