কাউনিয়ায় টাচ্ স্টোন মডেল স্কুলের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ
মো. আমজাদ হোসেন কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃকাউনিয়ায় টাচ্ স্টোন মডেল স্কুলের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে টাচ্ স্টোন মডেল স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়। এসময় টাচ্ স্টোন মডেল স্কুলের অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসার মোছা. শায়লা জেসমিন সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর লতিফ, কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জলিল টাচ্ স্টোন মডেল স্কুল ব্যবস্থাপনা কমিটির পরিচালক মো. জাহাঙ্গীর আলম, অর্থ ও প্রশাসন মো. করিমুজ্জামান, সাংবাদিক মো. মিজানুর রহমান, জুলহাস হোসেন সোহাগ, জসিম সরকার প্রমুখ । এসময় অভিভাবক সমাবেশ আলোচনা সভা ও বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ উপলক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান (রানা) । অভিভাবক সমাবেশ আলোচনা সভা ও বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আমজাদ হোসেন,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি মোবাইল নং 01735679587
