"দৈনিক কাউনিয়া "অনলাইন পত্রিকার পক্ষ থেকে কাউনিয়ার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা...........

Thursday, November 30, 2023

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সাহাবাজ দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবু বক্কর সিদ্দিক বিকেলে মোটরসাইকেলে কুড়িগ্রাম থেকে রংপুর যাওয়ার পথে উপজেলার সাহাবাজ দাখিল মাদ্রাসার কাছে অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু বকরের মৃত্যু হয়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানা পুলিশ ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।