হারাগাছে নেশা দ্রব্যসহ এক নারী গ্রেফতার
নিউজ ডেস্ক –
রংপুরের কাউনিয়ায় মাদক ফেনসিডিল ও স্কার্ফসহ এক নারীকে আটক করেছে আরপিএমপি পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীকে সোমবার (০৪ ডিসেম্বর) মাদক মামলায় রংপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত নারী উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী জিনি বেগম (৪৬)।রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার এসআই কমল মোহন্ত ও সাঙ্গিও ফোর্স ধুমগাড়া গ্রামে অভিযান চালিয়ে জিনি বেগমকে আটক করে। এসময় তার কাছ থেকে চার বোতল ফেনসিডিল ও ছয় বোতল স্কার্ফ উদ্ধার করে পুলিশ। জিনি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে. ওসি মোজাম্মেল হক জানান, জিনি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
