"দৈনিক কাউনিয়া "অনলাইন পত্রিকার পক্ষ থেকে কাউনিয়ার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা...........

Friday, November 10, 2023

 কাউনিয়ার খোলাবাজারে প্রতি কেজি আলু ৩৫ টাকা

উৎপল সরকার কাউনিয়া তকিপল থেকে –রংপুরের কাউনিয়ায় খোলা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে আলু বিক্রি হয়েছে। পূর্ব নির্ধারিত দাম ৩৬ টাকা হলেও বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

সোমবার (৬ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসন ও কাউনিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলা বালিকা বিদ্যালয় মোড়ে ট্রাকে করে ন্যায্যমূল্যে আলু বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহিদুল হক এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা প্রতিনিধি মো. মনজুম আলী, জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মদন কুমার ,সাইফুল ইসলাম প্রমুখ।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুল হক জানান, যতদিন ভোক্তাদের মধ্যে চাহিদা থাকবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি বাজার ও হিমাগার পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে যথাযথ মনিটরিং চলছে।সরকার নির্ধারিত মূল্যে আলু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা যাতে কারসাজি করতে না পারে সে জন্য উপজেলার প্রতিটি হিমাগারে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তা না হলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।